ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

খালের টেকসই উন্নয়নে নেদারল্যান্ডসের সঙ্গে ডিএনসিসির সমঝোতা

  • আপডেট সময় : ০৬:৩৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন কল্যাণপুর খালের টেকসই উন্নয়নের লক্ষ্যে ডিএনসিসি এবং ডাচ ওয়াটার সেক্টর কনসোর্টিয়াম-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (২৯ মে ২০২৪) দুপুরে রাজধানীর গুলশান নগর ভবন ডিএনসিসি মেয়রের কার্যালয়ে মেয়র মোঃ আতিকুল ইসলাম এবং ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন এর উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

উল্লেখ্য, সিডিআর ইন্টারন্যাশনাল, এইচকেভি, উইটভিন অ্যান্ড বস, ওশানবাউন্ড, রেড অরেঞ্জ লিমিটেড ও আইডি ড্রেজিংয়ের সমন্বয়ে গঠিত “ডাচ ওয়াটার সেক্টর কনসোর্টিয়াম”। ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম এবং সিডিআর ইন্টারন্যাশনাল বিভি (CDR Internaional BV) বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক সিপ্রিয়ান হেনড্রিক্স সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

এই চুক্তির মাধ্যমে ঢাকার জন্য জলবায়ু সহনশীল, প্রকৃতি-ভিত্তিক, ঝড়ের মাধ্যমে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন – ‘কল্যাণপুর খাল প্রকল্প’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন করার জন্য কল্যাণপুর খালকে পুনরুদ্ধার করে পূ‍র্বের অবস্থায় নিয়ে যাওয়া এবং খালের পানির গুণমান উন্নত করা এই প্রকল্পের লক্ষ্য। এর মাধ্যমে একদিকে যেমন কল্যাণপুরের চারপাশের সামগ্রিক পরিবেশের উন্নত হবে, তেমনি প্রস্তাবিত কল্যাণপুর হাইড্রো-ইকো-পার্ক সহ অন্যান্য নগর উন্নয়ন উদ্যোগের সাফল্যকে ত্বরান্বিত করবে।

উল্লেখ্য, কল্যাণপুর খালের বিভিন্ন সুযোগ-সুবিধাগুলো অনুসন্ধানের জন্য প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা, পাইলটিং এবং অন্যান্য সম্ভাব্যতা সমীক্ষার মধ্য দিয়ে এই প্রকল্পের কা‍র্যক্রম শুরু হবে। এর মধ্যে রয়েছে কল্যাণপুর খালের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চারপাশের এলাকার উন্নয়ন, পার্ক উন্নয়ন এবং বাঁধের সৌন্দর্যবর্ধন। সম্মিলিত এই প্রচেষ্টা কল্যাণপুর এলাকার রূপান্তর ঘটাবে, এর বাসিন্দাদের জীবনযাত্রার মান বৃদ্ধি করবে। সেই সাথে টেকসই নগর উন্নয়নের জন্য এটি একটি রোল মডেল হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মোঃ মঈন উদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মাহে আলম, ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের ডেলিগেটেড রিপ্রেজেন্টেটিভ-ওয়াটার নিলচা কিলেন, রেড অরেঞ্জ লিমিটেডের মহাব্যবস্থাপক অর্ণব চক্রবর্তী প্রমুখ।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালের টেকসই উন্নয়নে নেদারল্যান্ডসের সঙ্গে ডিএনসিসির সমঝোতা

আপডেট সময় : ০৬:৩৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪