ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোংলায় বাঙ্কার বোটের ধাক্কায় কয়লাবোঝাই জাহাজডুবি, প্রাণে বাঁচলেন ১০ জন কমিউনিস্ট স্লোগান কি ‘জয় বাংলা’? ইতিহাসের প্রেক্ষাপটে বিশ্লেষণ দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু ১১, মোট প্রাণহানি ৪০০ না ফেরার দেশে সিআইডি খ্যাত নির্মাতা বিপি সিংহ ৩০০ কোটির বিনিয়োগ, তবুও বেতন বকেয়া চালডাল কর্মীদের লন্ডন ডব্লিউটিএম-এ প্রিমিয়াম কেবিনসেবা দেখাবে মালয়েশিয়া এয়ারলাইনস সারের দাবিতে হাতীবান্ধায় মহাসড়ক অবরোধ করলেন কৃষকরা ঢাকা-চট্টগ্রামসহ বড় এলাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় ঢাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় ভোলায় বসতভিটার ট্যাক্স আদায়ের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২

খুলনায় সাবেক এমপি মিজান জেলগেট থেকে ফের গ্রেফতার

  • আপডেট সময় : ০৩:৩৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / 101
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানকে জেলগেট থেকে পুনরায় গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

গতকাল বুধবার সন্ধ্যায় তাকে জেলা কারাগারের সামনে থেকে ডিবি’র কার্যালয়ে নেওয়া হয়।

খুলনা জেলা কারাগারের জেলার মুনীর হুসাইন বলেন, আদালত থেকে সব মামলায় তিনি জামিন পেয়েছেন।

জামিনের যাবতীয় কাগজপত্র হাতে পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারাগার থেকে তিনি মুক্ত হন।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় ৪টি মামলা রয়েছে। দুদকের একটি মামলায় তাকে ৮ বছরের কারাদন্ডাদেশ দেন ঢাকার একটি আদালত। রায়ের পর থেকে তিনি ঢাকা কাশিমপুর কারাগারে ছিলেন। এ বছরের ২৩ মে তাকে কাশিমপুর থেকে খুলনা কারাগারে আনা হয়।

তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, সন্ধ্যার দিকে জামিনের পর তাকে কারাগারের সামনে থেকে পুনরায় গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, জ্ঞাত আয় বহিভূত সম্পদ অর্জন অভিযোগ প্রমাণিত হওয়ায় এ বছরের ৩০ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক তাকে ৮ বছরের কারাদন্ডাদেশ দেন। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় ৪ টি মামলা রয়েছে। গেল বছরের ২৮ জুলাই একদফা দাবি আন্দোলন চলাকালীন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাংচুর ও লুটপাট মামলায় তাকে ২৯ মে গ্রেফতার দেখানো হয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খুলনায় সাবেক এমপি মিজান জেলগেট থেকে ফের গ্রেফতার

আপডেট সময় : ০৩:৩৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫