সংবাদ শিরোনাম ::
গত ২৪ ঘণ্টায় দেশে ৫৩ জন করোনা আক্রান্ত
- আপডেট সময় : ১১:০০:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
- / 205
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৫৩ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে।
আজ এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৭ দশমিক ৩২ শতাংশ। এ সময় ৭২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৮৬ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ৯১ জন।
বিডিসংবাদ/এএইচএস


























