ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে এইচআরডব্লিউ প্রতিনিধি দলের সাক্ষাৎ

  • আপডেট সময় : ১১:০২:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিনিধি দল গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছে।

আজ বুধবার রাজধানীর গুলশানে কমিশন কার্যালয়ে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সঙ্গে এইচআরডব্লিউ-এর এশীয় পরিচালক এলাইন পিয়ারসনের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী প্রতিনিধি দলটিকে স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ভয়ঙ্কর সব তথ্য শুনে এইচআরডব্লিউ প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেন।

এ সময় তারা এরকম গুম, মানবাধিকার লঙ্ঘন বা আইন বহির্ভূত হত্যাকাণ্ডের যেন সুষ্ঠু বিচার হয় সে বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ২৬ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত এইচআরডব্লিউ প্রতিনিধি দলটি বাংলাদেশে অবস্থান করবে। দেশের বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়ের ধারাবাহিকতায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে এইচআরডব্লিউ প্রতিনিধি দলের সাক্ষাৎ

আপডেট সময় : ১১:০২:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫