ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

গুয়ান্তানামোতে অবৈধ অভিবাসীদের জন্য কারাগার নিমার্ণের আদেশ ট্রাম্পের

  • আপডেট সময় : ১২:২৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / 123
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার কিউবায় অবস্থিত কুখ্যাত মার্কিন কারাগার গুয়ান্তানামো বেতে অবৈধ অভিবাসীদের স্থানান্তরের জন্য পেন্টাগন ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে একটি কারাগার নির্মাণের নির্দেশ দিয়েছেন। এ বন্দীশালায় কমপক্ষে ৩০ হাজার অবৈধ অভিবাসীকে রাখা যাবে।

তিনি বলেন, কিউবার মার্কিন নৌবাহিনীর ঘাঁটিতে অবস্থিত বন্দীশালায় ‘আমেরিকান জনগণের জন্য হুমকিস্বরূপ সবচেয়ে খারাপ অপরাধী অবৈধ অভিবাসীদের’ রাখা হবে।

গুয়ান্তানামো বে দীর্ঘদিন ধরেই অভিবাসীদের থাকার জন্য ব্যবহৃত হয়ে আসছে, যা কিছু মানবাধিকার গোষ্ঠীর সমালোচনার মুখে পড়েছে।

দেশের সীমান্তের দায়িত্বে থাকা টম হোমান বুধবার জানান, গুয়ান্তানামোতে বিদ্যমান কেন্দ্রটি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সম্প্রসারণ ও পরিচালনা করবে।

এই বন্দীশালার জন্য কত খরচ হবে বা কখন এটি সম্পন্ন হবে তা এখনো স্পষ্ট নয়।

এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘দখলকৃত’ ভূমিতে নির্যাতন ও অবৈধ আটকের অভিযোগ এনে কিউবার সরকার তাৎক্ষণিকভাবে এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে।

ট্রাম্প তথাকথিত লেকেন রিলে আইনে স্বাক্ষর করার পর এ ঘোষণাটি এলো। এ আইন অনুযায়ী চুরি বা সহিংস অপরাধের জন্য গ্রেফতার হওয়া অবৈধ অভিবাসীদের বিচারের জন্য কারাগারে রাখা বাধ্যতামূলক।

হোয়াইট হাউসের ইস্ট রুমে এক স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প জানান, নতুন গুয়ান্তানামো নির্বাহী আদেশে প্রতিরক্ষা ও স্বদেশ নিরাপত্তা বিভাগগুলোকে ৩০ হাজার শয্যাবিশিষ্ট এই কারাগারটির ‘প্রস্তুতি শুরু’ করার নির্দেশ দেয়া হবে।

ট্রাম্পের মতে, এই সুবিধাটি মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের ধরে রাখার ক্ষমতাকে দ্বিগুণ করবে।

সূত্র : বিবিসি
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গুয়ান্তানামোতে অবৈধ অভিবাসীদের জন্য কারাগার নিমার্ণের আদেশ ট্রাম্পের

আপডেট সময় : ১২:২৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫