ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শূন্য অভিবাসন ব্যয়ে ডিসেম্বরে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী ভারতে মুসলিম ও খ্রিষ্টানদের লক্ষ্য করে বাড়ছে বিদ্বেষমূলক প্রচার বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭: ফি ও পরীক্ষার নতুন নিয়ম ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা জারি ফরিদপুরে অনলাইন কেক ব্যবসায় স্বাবলম্বী শতাধিক নারী উদ্যোক্তা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত

গোপালগঞ্জের বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে নিহত-২

  • আপডেট সময় : ১২:৪২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
  • / 125
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে।
আজ বুধবার রাত ৮টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের মুকসুদপুর উপজেলার শান্তিপুরে এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন দুর্ঘটনায় নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পাট্রাবুকা গ্রামের সিরাজ শেখের ছেলে মোটর সাইকেল চালক রাব্বি শেখ(২০) ও একই গ্রামের আবু জাফর শেখের ছেলে মোটর সাইকেল আরোহী মেহেদী শেখ(২০)।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, মোটর সাইকেলে করে চালক রাব্বি শেখ ও আরোহী মেহেদী শেখ গোপালগঞ্জ থেকে মাদারীপরের রাজৈর উপজেলার টেকেরহাটে যাচ্ছিল। এসময় মোটর সাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে টেকেরহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী যাত্রীবাহী একটি লোকাল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক রাব্বি নিহত ও আরোহী মেহেদী মারাত্মক আহত হন। পরে মেহেদীকে উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে ঘাতক বাসটি পালিয়ে গেছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোপালগঞ্জের বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে নিহত-২

আপডেট সময় : ১২:৪২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩