ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে মুসলিম ও খ্রিষ্টানদের লক্ষ্য করে বাড়ছে বিদ্বেষমূলক প্রচার বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭: ফি ও পরীক্ষার নতুন নিয়ম ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা জারি ফরিদপুরে অনলাইন কেক ব্যবসায় স্বাবলম্বী শতাধিক নারী উদ্যোক্তা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর

গোপালগঞ্জে কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

  • আপডেট সময় : ০৬:৫৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • / 120
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলায় আজ কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার গোপালগঞ্জ শহরের পৌর কমিউনিটি সেন্টারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র ‘কৃষি সমৃদ্ধিতে এগ্রো সিএসআর প্রকল্প-২০২৩ ভরসার নতুন জানালা’ দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে।
বিকেলে কৃষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অবসরপ্রাপ্ত কৃষি সচিব আনোয়ার ফারুক।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপমহাব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সেক্রেটারী তাহামিদুজ্জামানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের উপ মহাব্যবস্থাপনা পরিচালক শাহ আলম ভূঁইয়া, বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিধান রায় ও জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী।
এ প্রশিক্ষণে গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলার ১৬০ জন কৃষক, মৎস্য চাষী ও প্রাণিসম্পদ খামারী অংশ নেন।
বক্তারা বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খামারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তাদের কৃষি মৎস্য চাষ ও প্রাণিসম্পদ খামার সৃষ্টিতে মাত্র ৪ পার্সেন্ট সুদে ঋণ দেওয়া হবে। এ টাকা বিনিয়োগ করে তারা উদ্যোক্তা হবে। তাদের টেকনিক্যাল সাপোর্টের পাশাপাশি বাণিজ্যিক সাপোটর্ও দেয়া হবে। তারা উৎপাদিত পণ্য সরাসরি বাজারজাত করতে পারবে। মধ্যসত্ত্ব ভোগীদের বিলোপ করে উদ্যোক্তারা আরো বেশি লাভবান হবেন।
বক্তারা আরও বলেন, আমরা বঙ্গবন্ধুর কৃষি বিপ্লব বাস্তবায়িত করে বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশে পরিণত করবো।
পরে অতিথিরা অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও উপহার সামগ্রী বিতরণ করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোপালগঞ্জে কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

আপডেট সময় : ০৬:৫৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩