ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ১৫

  • আপডেট সময় : ১১:৩৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / 193
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মুরাদ (৪৫) নামে এক বাসচালক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।

মঙ্গলবার দিবাগত রাতে কাশিয়ানী উপজেলার মাঝিগাতীতে এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর ফায়ার স্টেশনের অফিসার সজীবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইমাদ পরিবহনের একটি বাস ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। এ সময় মাঝিগাতীতে পৌঁছালে যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসির একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বিআরটিসির বাসের চালক মুরাদ (৪৫) ঘটনাস্থলে নিহত হন। এছাড়া দুই বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। গুরুতর আহত আটজনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, দুঘর্টনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ১৫

আপডেট সময় : ১১:৩৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২