ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত, আহত ১৭

  • আপডেট সময় : ০৪:০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
  • / 170
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলার মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। যাত্রীবাহি মিনিবাসের চাপায় রাজীব শেখ (৩৫) নামে এক মোটর সাইকেল চালক নিহত হন। ওই সময় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে আহত হন বাসের ১৭জন যাত্রী।
রোববার বেলা ১১ টার দিকে মুকসুদপুর-বরইতলা সড়কের বাটিকামারীর খন্দকারপাড়া দরগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাজীব শেখ মুকসুদপুর উপজেলার কানুড়িয়া গ্রামের আব্দুল জব্বার শেখের ছেলে।
ওসি আশরাফুল জানান, রাজীব তার ছোট ভাই রানাকে মোটর সাইকেলে করে মুকসুদপুর যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী একটি যাত্রীবাহী বাসের (নরসিংদী-জ-১১০০২২) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে রাজীব শেখ মারা যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মারাত্মত আহত ১১ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত, আহত ১৭

আপডেট সময় : ০৪:০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪