ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা মামলায় ৪ জন গ্রেফতার

  • আপডেট সময় : ০২:৩৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • / 120
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার হত্যা মামলায় গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আজ শুক্রবার তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন, গোপালগঞ্জ পৌর আ. লীগের সহ-সভাপতি এম এম মাহমুদ (৫৪), সদস্য তৌফিকুর রহমান (৪৮), আ. লীগ কর্মী রুবেল তালুকদার (৩৩) ও সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম মিনা (৪৪)।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী তার স্ত্রীসহ বাবা-মায়ের কবর জিয়ারতের উদ্দেশে গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামে যাবার সময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় তার গাড়ি বহরে হামলা চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রাখা হয়।
এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর শওকত আলী দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও গোপালগঞ্জ সদর আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সংরক্ষিত নারী আসনের সাবেক মহিলা এমপি নাজমা আক্তারসহ ১১৭ জনের নাম উল্লেখ এবং আরও ১ হাজার ৫শ’ জনকে অজ্ঞাত আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা মামলায় ৪ জন গ্রেফতার

আপডেট সময় : ০২:৩৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪