ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

গোলটির কৃতিত্ব রোনালদো পেলেন না কেন?

  • আপডেট সময় : ০৯:৪০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিশ্বকাপ ফুটবলে সোমবার উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে গোল করা নিয়ে বিতর্কে জড়ালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের ৫৪ মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। ব্রুনো ফের্নান্দেসের ক্রসে মাথা ছুঁইয়ে তিনি গোল করেছেন বলে দাবি করেন রোনালদো। প্রথমে তার নামে গোল দিলেও পরে ব্রুনোর নামে গোল দেয় ফিফা।

ঠিক কী হয়েছিল?

বক্সের বাঁ দিক থেকে গোলের দিকে বল তুলেছিলেন ব্রুনো। অফসাইডের ফাঁদ কাটিয়ে বক্সে ঢুকে পড়েন রোনালদো। তার মাথার কাছ দিয়ে বল জালে জড়িয়ে যায়। গোল হওয়ার পরেই তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উল্লাস করতে থাকেন রোনালদো। দু’হাত তুলে সমর্থকদের অভিবাদন জানান। প্রথমে তার নামেই গোলটি দেয়া হয়।

কিন্তু খালি চোখে দেখে প্রশ্ন উঠেছিল, সত্যিই কি রোনালদোর মাথায় বল লেগেছে? পরে বার বার রিপ্লে-তে দেখা যায় বল মাথায় কাছ দিয়ে গেছে। কিন্তু বলের অভিমুখ পরিবর্তন হয়নি। খুব ভালো করে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে, রোনালদোর মাথায় বল লাগেনি।

প্রথমে ফিফা রোনালদোর নামে গোল দিলেও মাঠের ঘোষক ব্রুনোর নামে গোল দেন। সব মিলিয়ে ধাঁধা তৈরি হয়। বেশ কয়েক মিনিট পরে ঘোষক জানান, ফিফা জানিয়েছে, গোলদাতা রোনালদো নন, ব্রুনো। ফিফার ওয়েবসাইটে রোনালদোর বদলে ব্রুনোর নামে গোল লেখা হয়।

রোনালদোর নামে গোলটি থাকলে এবারের বিশ্বকাপে দু’ম্যাচে ২টি গোল হয়ে যেত তার। বিশ্বকাপে সব মিলিয়ে ৯ গোল করে ইউসেবিয়োকে টপকে তিনি পর্তুগালের হয়ে সর্বাধিক গোলদাতা হয়ে যেতেন। কিন্তু সেটা হলো না।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোলটির কৃতিত্ব রোনালদো পেলেন না কেন?

আপডেট সময় : ০৯:৪০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২