ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

গোল্ডেন বল মেসির, এমিলিয়ানো জিতেছেন গোল্ডেন গ্লাভস

  • আপডেট সময় : ১২:০১:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
  • / 243
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কাতার বিশ্বকাপের সর্বোচ্চ ৮ গোল করে বিশ্বকাপের গোল্ডেন বুট নিজের করে নিলেও গোল্ডেন বল গিয়েছে আর্জেন্টিনাইন সুপারস্টার লিওনেল মেসির হাতে। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে দুটো গোল্ডেন বল জয়ের কীর্তি গড়লেন মেসি। এর আগে ২০১৪ বিশ্বকাপেও গোল্ডেন বল জিতেছেন মেসি।

বিশ্বকাপ গ্রুপপর্ব শেষেই গোল্ডেন বল জেতার লড়াই জমিয়ে তুলেছিলেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। সমানতালে লড়াই করছিলেন দুজনে। কখনো এমবাপ্পে এগিয়ে গেলে কখনো এগিয়ে যাচ্ছিলেন মেসি। ফাইনালের আগে উভয়েরই ছিল ৫টি। তবে এসিস্ট বিবেচনায় এগিয়ে ছিলেন মেসিই। মেসির ৩ এসিস্টের বিপরীতে দুটো এসিস্ট ছিল এমবাপ্পের।

তবে ফাইনালে এসে শেষ মুহূর্তে সব সমীকরণ পাল্টে যায় এমবাপ্পের হ্যাটট্রিকে। তবে জোড়া গোল করে ফের রেসে ফেরেন মেসি। আর দলকে সম্মুখ থেকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতানোয় শেষ পর্যন্ত গোল্ডেন বল জিতে নেন বিশ্বের সেরা এই ফুটবলার। ৭ গোলের পাশাপাশি ৩ এসিস্ট করেন তিনি। তবে সর্বোচ্চ ৮ গোল করে গোল্ডেন বুট জিতেছেন এমবাপ্পে।

মেসির পাশাপাশি স্বদেশী ও বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ জিতেন গোল্ডেন গ্লাভস। তার সাথে ফ্রান্সের গোলকিপার লরিস সমানভাবে লড়াই করলেও রোমাঞ্চ ফাইনালে এসে এগিয়ে যান এমিলিয়ানো।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোল্ডেন বল মেসির, এমিলিয়ানো জিতেছেন গোল্ডেন গ্লাভস

আপডেট সময় : ১২:০১:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২