ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গোল করলেন, করালেন! ৪ বছর পর অনেকটাই পরিণত এমবাপে

  • আপডেট সময় : ১০:৫৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে তিনি ছিলেন ১৯ বছরের কিশোর। তারুণ্যের ঝড় তুলেছিলেন। একের পর এক ম্যাচে তার গোল ফ্রান্সকে বিশ্বকাপ জিততে সাহায্য করেছিল। কিন্তু চার বছর পরে কাতার বিশ্বকাপে নামার সময় কিলিয়ান এমবাপে তারকা। ঘাড়ে অনেক দায়িত্ব। ওই দায়িত্ব ভাল ভাবে পালন করলেন এমবাপে। অনেক বেশি পরিণত দেখাল তাঁকে।

এমবাপের প্রধান অস্ত্র গতি। সেই গতি বার বার দেখা গেল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বল পেলেই বাঁ প্রান্ত ধরে উঠছিলেন এমবাপে। কিন্তু আগের মতো বল পেলেই সরাসরি গোলের দিকে এগিয়ে যাওয়া নয়, বল পেলে তিনি দেখছিলেন পাশে কোনো সতীর্থ রয়েছেন কিনা। সতীর্থ ভালো জায়গায় থাকলে পাস দিতে দু’বার ভাবছিলেন না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সের ভেতরে বল পেয়ে যেভাবে একাধিকবার আঁতোয়া গ্রিজম্যানের দিকে ব্যাকহিল করলেন এমবাপে, তা চার বছর আগে তিনি করতেন কি না সন্দেহ।

প্রথমার্ধে গোল পাননি এমবাপে। কিন্তু গোল করার জায়গায় পৌঁছে গেছেন বার বার। একবার গোলের সামনে থেকে উড়িয়ে গেছেন। এক বার গ্রিজম্যানের ক্রস সাইড ভলি করতে গিয়ে বাইরে মেরেছেন। কিন্তু হতাশ হননি। বার বার আক্রমণে উঠেছেন। তার ফলও পেয়েছেন। ৬৮ মিনিটের মাথায় দেম্বেলের ক্রস থেকে হেডে গোল করেছেন এমবাপে।

অস্ট্রেলিয়ার ফুটবলারদের গতিতে পরাস্ত করে বক্সে ঢুকেছেন। গোলের সামনে থাকা অলিভিয়ের জিহুর উদ্দেশে বল বাড়িয়েছেন। হেডে গোল করেছেন জিহু। গোল করিয়েও সমান আনন্দ করতে দেখা গেছে এমবাপেকে।

দলের প্রতি দায়বদ্ধতা ফুটে উঠেছে এমবাপের খেলায়। তাই তো গোলের সুযোগ নষ্ট করে হতাশ হয়েছেন। আবার প্রয়োজনে দলকে চাগিয়েছেন। সমর্থকদের উজ্জীবিত করেছেন। বুঝিয়ে দিয়েছেন, এবারের বিশ্বকাপে বিস্ময় নয়, নেতা হতে এসেছেন তিনি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোল করলেন, করালেন! ৪ বছর পর অনেকটাই পরিণত এমবাপে

আপডেট সময় : ১০:৫৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২