ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

গ্যাবায় মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান

  • আপডেট সময় : ০৯:৫৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • / 211
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

টি-২০ বিশ্বকাপের আজকের ম্যাচে গ্যাবায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। নিজেদের গ্রুপে সবার নিচেই দুই দলের অবস্থান। সুপার টুয়েলভ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে দুই দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

সমান তিন ম্যাচে ২ পয়েন্ট উভয় দলের। তবে শ্রীলঙ্কা একটি জয়ের বিপরীতে ২ পয়েন্ট পেলেও, আফগানরা পয়েন্ট পেছে বৃষ্টিতে দুটো ম্যাচ বাতিল হয়ে যাওয়ায়।

সেমিফাইনালের রেসে টিকে থাকতে উভয় দলের সম্মুখেই জয়ের কোনো বিকল্প নেই। আজ পরাজিত দলের নিশ্চিতভাবেই শেষ হয়ে যাবে সেমিফাইনাল স্বপ্ন। ফলে উভয় দল যে নিজেদের সেরাটা দিয়েই লড়াই করবে, তা বলাই যায় নিঃসন্দেহে।

এর আগে দুই দল টি-টোয়েন্টি ম্যাচে মোট ৩ বার মুখোমুখি হয়েছে৷ যেখানে দুই জয়ের বিপরীতে এক হার রয়েছে শ্রীলঙ্কার। গত এশিয়া কাপে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়েছিলো আফগানিস্তান। যদিও পরের দেখায় আফগানদের জবাব দিয়ে দিয়েছিলো শ্রীলঙ্কা, পাশাপাশি এশিয়া কাপের চ্যাম্পিয়নও হয় তারা। এর আগে দুই দলের প্রথম সাক্ষাৎ হয় ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে, সেই ম্যাচে শ্রীলঙ্কা বড় ব্যবধানে জয় লাভ করে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গ্যাবায় মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান

আপডেট সময় : ০৯:৫৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২