ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

গ্লোবাল লিগ: পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে-অফে খেলবে লিটনের সারে জাগুয়ার্স

  • আপডেট সময় : ০৪:৫৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
  • / 118
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লে-অফে খেলবে বাংলাদেশী ব্যাটার লিটন দাসের সারে জাগুয়ার্স।
গতরাতে লিগ পর্বের সপ্তম ও শেষ ম্যাচে লিটনের সারে ৮ উইকেটে হারিয়েছে মিসিসসাগা প্যান্থার্সকে। ৭ ম্যাচ শেষে ৪ জয় ও ১ হারে ১০ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে সারে।
ব্রাম্পটনে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে সারে। দুর্দান্ত বোলিং নৈপুন্যে ১৪ দশমিক ৩ ওভারে মিসিসসাগাকে ৫৬ রানেই গুটিয়ে দেয় সারের বোলাররা। মিসিসসাগার মাত্র দুই ব্যাটার দুই অংকের দেখা পান। কানাডার দুই খেলোয়াড় শ্রেয়াস মোভা ১৭ ও নিখিল দত্ত ১০ রান করেন। সারের নেপালের সন্দীপ লামিচান ৪ ওভারে ৬ রানে ৩ উইকেট নেন।
জবাবে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় সারে। তিন নম্বরে ব্যাট হাতে নামেন লিটন। ২টি বাউন্ডারিতে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন লিটন। শেষ পর্যন্ত ১৩ বলে ১০ রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত সারের জয় নিশ্চিত করেন দুই পাকিস্তানী মোহাম্মদ হারিস ও অধিনায়ক ইফতেখার আহমেদ। হারিস ২৩ বলে অপরাজিত ৩৭ ও ইফতেখার ৮ রানে অপরাজিত থাকেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গ্লোবাল লিগ: পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে-অফে খেলবে লিটনের সারে জাগুয়ার্স

আপডেট সময় : ০৪:৫৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩