ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি

চকরিয়ায় পরিক্ষার্থী বহনকারী বাস খালে, ১৫ ছাত্রী আহত

  • আপডেট সময় : ০১:১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭
  • / 297
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় দাখিল পরীক্ষার্থীদের বহনকারী একটি বাস খালে পড়ে অন্তত ১৫ জন ছাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চকরিয়ার চিরিঙ্গা-বদরখালী (আভ্যন্তরীণ) সড়কের  ইলিশিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। বাসটিতে ৫৪ জন ছাত্রীসহ মোট ৫৬ জন জন ছিল বলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চকরিয়া উপজেলার ঢেমুশিয়া মোহছেনিয়া দাখিল মাদ্রাসার ৫৪ জন পরীক্ষার্থী একটি বাসে করে পরীক্ষা কেন্দ্র্রে যাচ্ছি। পথিমধ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে ইলিশিয়া এলাকায় পৌঁছলে সড়ক দেবে গিয়ে পার্শবর্তী মৎস ঘেরের খালে পড়ে যায় বাসটি। অদূরে ঘেরে কর্মরত মাটি কাটার শ্রমিকসহ স্থানীয় লোকজন দ্রত এগিয়ে এসে পরীক্ষার্থীদের উদ্ধার কার্যক্রম শুরু করে।

সাথে সাথে উদ্ধার কার্যক্রমে অংশ নেন পুলিশ ও ফায়ার সার্ভিস টিম। দ্রত সময়ের মধ্যে উদ্ধার করায় প্রাণহানিসহ বড় দুর্ঘটনা থেকে বেঁচে যায় পরীক্ষার্থীরা। তবে ৫৪ পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন হালকা আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে পরীক্ষায় অংশ গ্রহণ করানো হয়েছে।

চকরিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদুল ইসলাম ও চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম সাথে সাথে ঘটনাস্থলে যান। তারা উদ্ধার কার্যক্রম তদারকি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ ইসলাম বলেন, ৫৪ পরীক্ষার্থীর ১৫ জন হালকাভাবে আঘাত প্রাপ্ত হলেও প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে পরীক্ষা দিতে পাঠানো হয়েছে। তাদের যাবতীয় বিষয়াদি পর্যবেক্ষণে রাখা হয়েছে।###

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চকরিয়ায় পরিক্ষার্থী বহনকারী বাস খালে, ১৫ ছাত্রী আহত

আপডেট সময় : ০১:১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭