ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন

  • আপডেট সময় : ০৯:০০:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০১৭
  • / 219
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:

টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়ন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক অঙ্গীকার  উল্লেখ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, এ অঙ্গীকার বাস্তবায়নে আমদের শিল্পখাতের গুনগত পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করছি।
তিনি আজ রবিবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এর আয়োজিত ২৫ তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিল্প মন্ত্রণালয় ইতিমধ্যে জাতীয় শিল্পনীতি ২০০১৬ প্রণয়ন করেছে। দেশে উদ্যোক্তা ও উৎপাদনবান্ধব পরিবেশ সৃষ্টি করাই এ শিল্পনীতির প্রণয়নের অন্যতম লক্ষ্য। এ নীতির আলোকে শিল্পখাতের উন্নয়ন ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ফলে দেশে নতুন নতুন শিল্পখাত আত্মপ্রকাশ করছে এবং জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের ভূমিকা জোরদার হচ্ছে।

জিডিপিতে শিল্পখাতের অবদান ক্রমেই বাড়ছে উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী ২০১৫-১৬ অর্থবছরে স্থির মূল্য জিডিপিতে সার্বাধিক শিল্পখাতের অবদান ৩১.৫৪ শতাংশ। ২০১৪-১৫ অর্থবছরে এর অনুপাত ছিল ৩০.৪২ শতাংশ। এ ধারা অব্যাহত রেখে আমরা ২০২১ সালের আগেই মধ্যম আয়ের এবং ২০৪১ সালের আগেই আমরা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে সক্ষম হবো বলে আমি আশাবাদী।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রত উন্নয়ননের দিকে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন সেক্টরে তার নির্দেশনায় গৃহীত নীতি ও কর্মসূচির ফলে দেশের অর্থনৈতির বুনিয়াদ অব্যাহতভাবে শক্তিশালী হচ্ছে। জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে ১৪৭০ মার্কিন ডলারে পৌছেছে। এর ফলে জনগনের ক্রয়ক্ষমতাও বাড়ছে। ক্রয়ক্ষমতার বিবেচনায় বর্তমানে বাংলাদেশ বিশ্বের ৩২ তম বৃহৎ অর্থনীতির দেশ।

চট্টগ্রাম চেম্বার অব কর্মাসের সভাপতি মাহাবুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়ের আ জ ম নাসির উদ্দিন, এফবিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি শফিউল ইসলাম (মহিউদ্দিন), আয়োজক কমিটির চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম।

এছাড়াও চট্টগ্রামের দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হাওলাদারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী চেম্বার পরিচালক ও অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে ফিতা কেটে ২৫ তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন

আপডেট সময় : ০৯:০০:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০১৭