ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও অর্থায়ন চায় বাংলাদেশ কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০

চলছে জবি শিক্ষার্থীদের আন্দোলন, নেই আশ্বাস

  • আপডেট সময় : ০১:৫৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / 208
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
‘আমরা রাজপথ ছাড়ছি না। কিন্তু সরকারের তরফ থেকে কিছু বলা হচ্ছে না। আমরা একটা যৌক্তিক সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আমাদের শিক্ষকরাও অপেক্ষায়।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের চার দফা দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি প্রায় ৩২ ঘণ্টা ধরে চলমান রয়েছে। দীর্ঘ সময় ধরে সড়কে অবস্থান করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আন্দোলনের বিষয়ে কোনো আশ্বাস না পাওয়ায় শঙ্কা ও হতাশা প্রকাশ করছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৪ মে) দুপুর ২টা থেকে বৃহস্পতিবার (১৫ মে) রাত ১০টা পর্যন্ত প্রায় ৩২ ঘণ্টা ধরে আন্দোলন চলছে।

আন্দোলনকারীদের বেশ কয়েকজন বলেন, ‘আমরা রাজপথ ছাড়ছি না। কিন্তু সরকারের তরফ থেকে কিছু বলা হচ্ছে না। আমরা একটা যৌক্তিক সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আমাদের শিক্ষকরাও অপেক্ষায়।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক বলেন, ‘ভিসি স্যার উপদেষ্টা আসিফ স্যারের বাসায় আছেন। এরপর তিনি বের হয়ে এসে সিদ্ধান্ত জানাবেন।’

আন্দোলনের বিষয়ে জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো: মোশাররফ হোসেন বলেন, ‘আমরা টানা ৩৩ ঘণ্টা এখানে অবস্থান করছি। আমাদের দেখতেও কেউ এলেন না। সরকারের কাছে আমার প্রশ্ন, সরকার কেন নির্লিপ্ত আমাদের নিয়ে? ঢাবির কিছু হলে সবাই দৌড়ে ছুটে যায়, তাহলে এখানে আসতে সমস্যা কোথায়?’

চলমান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা রাতের বেলায় সড়কে কলাগাছের পাতার তৈরি চাটাই বিছিয়ে রাত্রিযাপন করছেন।

দীর্ঘ এই আন্দোলনে খাবারের যোগান দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা। এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিষদ আন্দোলনকারীদের খাবার বিতরণ করতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে আন্দোলনকারীদের খাবারের ব্যবস্থা করা হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চলছে জবি শিক্ষার্থীদের আন্দোলন, নেই আশ্বাস

আপডেট সময় : ০১:৫৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫