ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

চলতি বর্ষায় চট্টগ্রামে ৫ লাখ বৃক্ষ রোপণ করবে চসিক

  • আপডেট সময় : ১১:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • / 143
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) চলতি বর্ষা মৌসুমে নগরীতে ৫ লক্ষ বৃক্ষ রোপণ করবে।
টাইগারপাস্থ বিন্নাঘাস প্রকল্প এলাকায় গতকাল সোমবার দুপুরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এ কথা জানান।
এ সময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, আবুল হাসনাত মো. বেলাল, সচিব মো. আশরাফুল আমিন, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।
মেয়রের ব্যক্তিগত কর্মকর্তা বাসসকে জানায়, সিটি কর্পোরেশন এ বর্ষায় নগরীতে ৫ লক্ষ গাছের চারা রোপণ করবে। এর মধ্যে ৪১ টি ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলরদের মাধ্যমে ৫ হাজার করে চারা রোপণ করা হবে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হবে এবং কর্পোরেশনের নিজস্ব জনবল দিয়ে নগরীর বিভিন্নস্থানে বৃক্ষরোপণ করা হবে। সব মিলিয়ে ৫ লাখ চারা লাগানোর টার্গেট পূরণ করা হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চলতি বর্ষায় চট্টগ্রামে ৫ লাখ বৃক্ষ রোপণ করবে চসিক

আপডেট সময় : ১১:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪