ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও অর্থায়ন চায় বাংলাদেশ কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০

চলতি বর্ষায় চট্টগ্রামে ৫ লাখ বৃক্ষ রোপণ করবে চসিক

  • আপডেট সময় : ১১:৪৪:২২ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) চলতি বর্ষা মৌসুমে নগরীতে ৫ লক্ষ বৃক্ষ রোপণ করবে।
আজ সোমবার দুপুরে টাইগারপাস্থ বিন্নাঘাস প্রকল্প এলাকায় বৃক্ষরোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এ কথা বলেন।
এ সময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, আবুল হাসনাত মো. বেলাল, সচিব মো. আশরাফুল আমিন, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, ম্যালিরিয়া ও মশক নিধন কর্মকর্তা শরিফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, বস্তি উন্নয়ন কর্মকর্তা মইনুল হোসেন জয় প্রমুখ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে মেয়র বলেন, পরিকল্পিতভাবে বৃক্ষ লাগিয়ে পরিবেশ রক্ষা করতে হবে। আজকে বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় জলবায়ু পরিবর্তন ঠেকাতে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন অপরিহার্য। তিনি বলেন, আমরা যেমন পরিবেশকে আঘাত করেছি তেমনি পরিবেশও আমাদের প্রতি বৈরী আচরণ করছে। যার ফলে অতিরিক্ত খরা ও অতি বৃষ্টি দেখা দিচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে আমাদের বনাঞ্চল সৃষ্টি করতে হবে।
পরে মেয়রের ব্যক্তিগত কর্মকর্তা বাসস’কে জানান, সিটি কর্পোরেশন এ বর্ষায় নগরীতে ৫ লক্ষ গাছের চারা রোপণ করবে। এর মধ্যে ৪১ টি ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলরদের মাধ্যমে ৫ হাজার করে চারা রোপণ করানো হবে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হবে। আমাদের নিজস্ব জনবল দিয়ে নগরীর বিভিন্নস্থানে বৃক্ষরোপণ করা হবে। সব মিলিয়ে ৫ লাখ চারা লাগানোর টার্গেট আমরা পূরণ করবো। এছাড়া, নগরীকে আরো সবুজ করে গড়ে তোলার পরিকল্পনা সাজাতে চলতি মাসের ১৭ বা ১৮ তারিখে বৃক্ষপ্রেমী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চলতি বর্ষায় চট্টগ্রামে ৫ লাখ বৃক্ষ রোপণ করবে চসিক

আপডেট সময় : ১১:৪৪:২২ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪