ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

চাহালের হাতের জাদুতে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া

  • আপডেট সময় : ০৯:২৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জানুয়ারী ২০১৯
  • / 170
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  সিরিজ নির্ধারণী ম্যাচে শুক্রবার মেলবোর্নে ভারতীয় লেগ স্পিনার যুযুবেন্দ্র চাহালের সামনে দাড়াতে পাড়েনি অসি ব্যাটিং লাইনআপ। আগে ব্যাট করে তারা অলআউট হয়েছে ২৩০ রানে।

টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৭ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চ ও অ্যালেক্স ক্যারিকে তুলে নিয়ে প্রথম আঘাটা হানেন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার। তৃতীয় উইকেটে ঘুরে দাড়ানো শুরু করেছিল দুই ব্যাটসম্যান উসমান খাজা ও শন মার্শ। কিন্তু এরপর শুরু হয় চাহাল ম্যাজিক। দলীয় ১০০ ও ১০১ রানে এই দুজনকে ফেরান চাহাল। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে প্রতিরোধ গড়তে শুরু করেছিলেন পিটার হ্যান্ডসকম্ব। কিন্তু শেষ দিকে চাহালের আরেকটি বিধ্বংসী স্পেলে ধসে পড়ে সেই প্রতিরোধ। এবারো পরপর তিন ওভারে রিচার্ডসন, হ্যান্ডসকম্ব ও অ্যাডাম জাম্পাকে তুলে নেন চাহাল।

সব মিলে ১০ ওভারে ৪২ রান খরচ করে ৬ উইকেট নিয়েছেন হরিয়ানার এই লেগ স্পিনার। এটিই ওয়ানডেতে তার ক্যরিবয়ার সেরা বোলিং ফিগার।

৪৯তম ওভারে অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ২৩০ রানে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাহালের হাতের জাদুতে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া

আপডেট সময় : ০৯:২৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জানুয়ারী ২০১৯