ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবিনা ইয়াসমীন

  • আপডেট সময় : ০৫:৪৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • / 228
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ সাড়ে তিন মাস চিকিৎসাধীন থাকার পর গত ৩১ মে দেশে ফিরেছেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি ঢাকায় নিজের বাসায় আছেন। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছে শিল্পীর পারিবারিক সূত্র। বর্তমানে সাবিনা ইয়াসমীনের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছে সূত্রটি, তবে নিয়মিত চেকআপের জন্য এ মাসেই তাঁকে আবার সিঙ্গাপুর যেতে হবে।

গত ফেব্রুয়ারিতে নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুরে যান সাবিনা ইয়াসমীন। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা দাঁতের সমস্যা দেখতে পান। এরই পরিপ্রেক্ষিতে ৭ ফেব্রুয়ারি একটি অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার শেষে রেডিওথেরাপি নিতে হয়। এরই মধ্যে রেডিওথেরাপি কোর্স শেষ হয়। তবে রেডিওথেরাপির কারণে তাঁর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া হয়। আগামী এক বছর সাবিনা ইয়াসমীনকে নির্দিষ্ট সময় পরপর সিঙ্গাপুর যেতে হবে বলে জানিয়েছে পারিবারিক সূত্রটি।

পাঁচ দশকেরও বেশি সময় ধরে গানের ভুবনে বিচরণ তাঁর। চলচ্চিত্রের গানের পাশাপাশি তিনি দেশাত্মবোধক গান থেকে শুরু করে উচ্চাঙ্গ, ধ্রুপদি, লোকসংগীত, আধুনিক বাংলাসহ নানা ধারার গান গেয়ে নিজেকে দেশের অন্যতম সেরা সংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি ১৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। শিল্পকলার সংগীত শাখায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক এবং সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবিনা ইয়াসমীন

আপডেট সময় : ০৫:৪৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪