ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে ভৈরবের উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করবেন বস্ত্র প্রতিমন্ত্রী মিস ইউনিভার্স ২০২৬: বাংলাদেশের হয়ে মঞ্চে সামিরা খান মাহি কাতারের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি সই বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়সওয়াল শেখ হাসিনাকে ফেরত পাঠানোয় ভারতের সাড়া মিলল না জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে গাইবান্ধার জয় মোবাইল কোর্ট পরিচালনায় প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ ১৮ ঘণ্টা পরও কাটেনি মাইক্রোসফট সেবার বিপর্যয় শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরাতে চায় ভারত, রয়েছে দুই শর্ত

চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে ৫ শিশুসহ ১২ জনের মৃত্যু

  • আপডেট সময় : ১২:৪২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 103
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

চীনে চান্দ্র নববর্ষের ছুটিতে আতশবাজি বিক্রির একটি দোকানে বিস্ফোরণে পাঁচ জন শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

চীনে চান্দ্র নববর্ষের ছুটি উদযাপনে আতশবাজি ও পটকা ফোটানো হয়ে থাকে।

বুধবার বিকেলে মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের জিনপু গ্রামে এ ঘটে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি কর্তৃপক্ষের বরাতে জানায়, ‘ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষে নিশ্চিত হওয়া গেছে, এই দুর্ঘটনায় পাঁচ জন অপ্রাপ্তবয়স্কসহ মোট ১২ জন মারা গেছে।’

মৃতদের সবার পরিচয় নিশ্চিত করা হয়েছে বলেও জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ‘একজন ছাড়া বাকি ১১ জন ছিলেন আতশবাজি কিনতে আসা ক্রেতা। ওই ব্যক্তি দোকানোর মালিক বলে ধারণা করা হচ্ছে।’

চীনের বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এই ঘটনায় মারা যাওয়া তিন জন ক্রেতা প্রায় ৭৮০ কিলোমিটার দূরের শহর চেংডু থেকে স্বজনদের সঙ্গে দেখা করতে এসেছিলেন।

বিস্ফোরণের কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

নিরাপত্তা ও দূষণ নিয়ন্ত্রণের কারণে সাম্প্রতিক বছরগুলোয় চীনের কয়েকটি বড় শহরে আতশবাজি ও পটকা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে গ্রামীণ এলাকায় এ প্রথা এখনও খুব জনপ্রিয়, আর এই কারণে ছুটির সময় এমন প্রাণঘাতী বিস্ফোরণ প্রায় নিয়মিতই ঘটে থাকে।

গত রোববার পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে আতশবাজির একটি দোকানে বিস্ফোরণে আট জনের মৃত্যু ও দুই জন আহত হন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে ৫ শিশুসহ ১২ জনের মৃত্যু

আপডেট সময় : ১২:৪২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬