ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ মঙ্গলবার পরীক্ষামূলকভাবে গ্রিডে যুক্ত হচ্ছে সরকারের ঋণের বোঝা ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী বিলকিস বানো মামলা: দণ্ডিত দুই ব্যক্তিকে জামিন দিলেন সুপ্রিম কোর্ট ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা রাষ্ট্রের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে: ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত, আহত ৫ স্বরাষ্ট্রমন্ত্রী: বিজয় দিবসে স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা ইসরায়েলবিরোধী কাউকে নেতা মানবেন না ডেমোক্রেট সিনেটর ফেটারম্যান ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবির শুটিংয়ে আহত টম ক্রুজ

  • আপডেট সময় : ০৫:৪৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭
  • / 439
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  শুটিংয়ে অনেকটা রিস্ক নিয়েই শট দেন হলিউড তারকা টম ক্রুজ। চলতি সময়ে তিনি শুটিং করছেন ‘মিশন ইম্পসবিল ৬’-এর শুটিং। অনেকটা জোরেশোরে শুটিং চলছে ছবিটির।

কারণ আগামী বছরের ২৭ জুলাই ছবিটি মুক্তি পাবে। ‘মিশন ইম্পসিবল’-এর এই সিরিজের শুটিংয়ে আহত হয়েছেন টম ক্রুজ। লন্ডনে চলছে ছবিটির এই মুহূর্তের শুটিং। নির্মিত শুটিং সেট থেকে লাফ দেওয়ার দৃশ্যে শট দিতে গিয়ে পায়ে আঘাত পান তিনি।

সাধারণত এইসব দৃশ্যে কোনো বডি ডাবল ব্যবহার না করে নিজেই অভিনয় করে থাকেন ক্রুজ। এবারও এক ভবনের ছাদ থেকে আরেক ভবনের ছাদে লাফানোর দৃশ্যে নিজেই অভিনয় করতে গিয়েছিলেন তিনি। কিন্তু এবারে লাফাতে গিয়ে পড়ে যান তিনি।

ঝুঁকিপূর্ণ দৃশ্যে স্টান্টম্যানের সহযোগীতা ছাড়াই শট দেন তিনি। ‘মিশন ইম্পসিবল ৬’ প্রযোজনা করছে প্যারামাউন্ট ও সড়াইড্যান্স প্রোডাকশনস। সহপ্রযোজক টম ক্রুজ।

সেলিব্রেটি ওয়েবসাইট টিএমজি বলছে, পড়ে গিয়ে ব্যথা পাওয়ার পর হামাগুড়ি দিয়ে ভবনের গেইটে পৌঁছান ক্রুজ। সেখান থেকে উদ্ধারকর্মীদের দল এসে তাকে হাসপাতালে পৌঁছে দেয়।

এবারের সিনেমায় ক্রুজ ছাড়াও থাকবেন হেনরি ক্যাভিল, রেবেকা ফার্গুসন, অ্যাঞ্জেলা বেসেট ও অ্যালেক বল্ডউইন। ২০১৮’র ২৭ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।

‘মিশন ইম্পসিবল’ ছাড়াও এই তারকার হাতে রয়েছে তার অভিনীত নব্বইয়ের দশকের জনপ্রিয় সিনেমা ‘টপ গান’-এর সিকুয়েলের কাজ। ২০১৯ সালে এই সিনেমার মুক্তির কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ছবির শুটিংয়ে আহত টম ক্রুজ

আপডেট সময় : ০৫:৪৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭