ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের সঙ্গে স্থায়ী চুক্তিতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প ভারতে সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার পাবনায় শিশু পার্কে ধূমপান করায় ৩ যুবকের জরিমানা ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের ঘোষণা দিলেন মেয়র মামদানি দেশে হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান, মাসুদ ও সাইম তাবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি ও ৯ দফা দাবি জানাল ঐক্য পরিষদ যথাযথ মর্যাদায় দেশজুড়ে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস অ্যাসিডিটি বাড়াতে পারে আপনার দৈনন্দিন সাত অভ্যাস

ছেলের এইচএসসি পাসের পর পদ হারালেন চুয়াডাঙ্গা ছাত্রদল সভাপতি

  • আপডেট সময় : ১০:২৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 18
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছেলের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানের পদ হারানো নিয়ে ব্যাপক আলোচনা চলছে। শনিবার ফল প্রকাশের পর বিভিন্ন গণমাধ্যমে তার ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এরপর একটি অনলাইন পোর্টালের সাংবাদিকের সঙ্গে তার কথোপকথনের একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে, যেখানে তিনি নিজের বিয়ে ও সন্তানের বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে সাংবাদিককে পাল্টা প্রশ্ন করেন। এতে জনমনে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সেখানে ছাত্রদলে তার পদে থাকা, বিবাহিত হওয়া এবং সন্তানের প্রসঙ্গ নিয়ে প্রশ্নের জবাব দেন তিনি। সাংবাদিককে তিনি প্রশ্ন করেন, মানুষ কি বিয়েশাদি করবে না, বাচ্চাকাচ্চা হবে না। এখনো পর্যন্ত দল আমাকে ছাত্রদলে রেখেছে।

ঘটনার পর রোববার কেন্দ্রীয় ছাত্রদল চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, মেয়াদের চেয়ে বেশি সময় পার হওয়ায় দলগত সিদ্ধান্ত অনুযায়ী এই দুটি ইউনিট বিলুপ্ত করা হয়েছে এবং শিগগিরই নতুন কমিটি গঠন করা হবে। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

নিজের সন্তান থাকার বিষয়টি অস্বীকার করেননি বহিষ্কৃত নেতা শাহজাহান খান। তিনি বলেন, তার সন্তান থাকতে পারে এবং তিনি তা অস্বীকার করবেন না। দলের নেতারা তার বর্তমান ব্যক্তিগত অবস্থা জেনেবুঝেই কমিটি দিয়েছিলেন বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, কমিটি গঠনকালে বৈবাহিক বা অবিবাহিত হওয়া বড় কোনো বিষয় ছিল না। দল তাকে যোগ্য মনে করেছে বলেই দায়িত্ব দিয়েছিল, এখন দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া দলের একান্ত সিদ্ধান্ত। কমিটি গঠনের সময় দলের নেতারা বিষয়টি জানতেন দাবি করে তিনি বলেন, ‘আমাদের কমিটি যখন হয়েছে, তখন সবকিছু জেনেই কমিটি দেওয়া হয়েছে।

তবে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কমিটি বিলুপ্তির কারণ হিসেবে শুধুমাত্র মেয়াদের বিষয়টিই উল্লেখ করা হয়েছে। ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের অনুমোদনেই এই সাংগঠনিক রদবদল হয়েছে। শিগগিরই মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ছেলের এইচএসসি পাসের পর পদ হারালেন চুয়াডাঙ্গা ছাত্রদল সভাপতি

আপডেট সময় : ১০:২৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬