জঙ্গি সন্দেহে চট্টগ্রাম শহরের কাট্টলী ও সিডিএ এলাকায় পুলিশের দু’টি বাড়ি ঘেরাও
- আপডেট সময় : ০৪:২০:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০১৭
- / 238
চট্টগ্রাম প্রতিনিধি:
জঙ্গি আস্তানা সন্দেহে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা এলাকায় দুটি বাড়ি ঘিরে তল্লাশী করছে পুলিশ। আজ বিকেল ৪টার দিকে বিপুল সংখ্যক পুলিশ সিডিএ এক নম্বর সড়কের অবস্থিত হক সাহেবের মালিকানাধীন “মমহ ভিলা” এবং উত্তর কাট্টলী বাংলাবাজার (ইশান মহাজন সড়ক) এলাকায় শ্রী শাহ মালিকানাধীন একটি বাড়িতে ৪ তলা ভবনে জঙ্গিরা অবস্থান করছে এ তথ্যের ভিক্তিতে পুলিশ ঘেরাও করে রেখেছে বলে নিশ্চিত করেন আকবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর।
পুলিশ জানায়, সীতাকুন্ডের জঙ্গি আস্তানায় অভিযানে গ্রেফতার হওয়া জঙ্গি দম্পতি জহিরুল এ আর্জিনার দেয়া তথ্যের ভিক্তিতে মূলত আজ সোমবার দুপুর থেকে বাড়ি দুটি ঘিরে রাখা হয়।
বিকালে পুলিশ, সোয়াত টেরোরিজম ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌছার পর সাড়ে ৪টার পর থেকে অভিযান শুরু হয়।
ইতোমধ্যে দুটি ভবনের বেশ কয়েকটি পরিবারে তল্লাশী চালিয়েছে। কিন্তু এ রিপোর্ট লেখা পযন্ত দুটি বাড়িতে কিছু উদ্ধার করা হয়নি বলে অভিযানকারী দলের সদস্যরা সাংবাদিকদের জানান।


























