ঢাকা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

জনগণের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে নির্দেশ ভূমি উপদেষ্টার

  • আপডেট সময় : ১১:০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / 112
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সরকারি আইন বিধি মেনে কর্মকর্তাদের দেশের সেবায় কাজ করার নির্দেশ দিয়েছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। কর্মকর্তাদের তিনি বলেন, ‘রাষ্ট্রের নিয়ম মানার বিষয়ে সচেতন থাকতে হবে। যার যার দায়িত্ব যথাযথভাবে যথাসময়ে পালন করতে হবে। জনগণের জন্য জনসেবায় কাজ করতে হবে।’

আজ বুধবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা এ কথা বলেন। এ সময় এই মন্ত্রণালয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিনিয়র সচিব।

সভার শুরুতে মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করেন অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. এমদাদুল হক চৌধুরী।

এ সময় ভূমি উপদেষ্টা বলেন, ‘আমাদের চাহিদার তুলনায় ভূমি কম। আর অপরাধের বড় একটা ক্ষেত্র ভূমিকে কেন্দ্র করে। জনগণকে কাঙ্খিত সেবা প্রদানে সর্বদা সচেতন থাকবেন। যেকোনো অযাচিত শক্তির বিরুদ্ধে নিশ্চিন্তে কাজ করুন, অযাচিত শক্তির বিরুদ্ধে আপনাদের প্রটেক্ট করার দায়িত্ব আমার।’

সময়ের পরিক্রমায় ভূমিসেবা ডিজিটাইজ হওয়া খুবই জরুরি উল্লেখ করে তিনি বলেন, টেকসই ডিজিটাইজ ভূমিসেবা নিশ্চিত করতে নিষ্ঠার সাথে কাজ করুন। ডিজিটাইজ সেবা প্রদানে ডিভাইজের পিছনে যে মানুষটি কাজ করবে তাকেও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। জনগণকে প্রকৃত সেবা দানের মাধ্যমে মন্ত্রণালয়ের প্রতি জনগণের ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টি করতে হবে।

সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এজেএম সালাউদ্দিন নাগরী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জনগণের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে নির্দেশ ভূমি উপদেষ্টার

আপডেট সময় : ১১:০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫