ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও অর্থায়ন চায় বাংলাদেশ কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০

জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার

  • আপডেট সময় : ১১:৩৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / 247
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে কাকরাইলে আন্দোলনস্থলে উপস্থিত হয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি পূরণে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবিটি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি আবাসন সংকট মোকাবিলায় অস্থায়ী হল নির্মাণের কাজ দ্রুত শুরু হবে। দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ প্রেস ব্রিফিংয় বলেন, আমরা দিনভর বিষয়টি নিয়ে কাজ করেছি। ইউজিসি একটি পরিবারের মতো. একসঙ্গে সমাধান খুঁজছে। শিক্ষার্থীদের সকল দাবি বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার

আপডেট সময় : ১১:৩৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫