ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

জয়পুরহাটে আজও তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস

  • আপডেট সময় : ১২:১৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
  • / 192
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলায় আজ শনিবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার তাপমাত্রা রেকর্ড ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস । বদলগাছী আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে। গত সাত দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে ।
স্থানীয় বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ বের্যবেক্ষক হামিদুল হক আজ শনিবার সকালে জানান, শনিবার সকাল ৭ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, গত সাত দিন ধরে জয়পুরহাট ও আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াস উঠা নামা করছে । বদলগাছি আবহাওয়া অফিস জয়পুরহাটের কাছাকাছি এলাকা এ জন্য বদলগাছীর রেকর্ড জয়পুরহাটেও ধরা হয়ে থাকে। এ বছরে এ প্রথম জয়পুরহাটে সর্বনি¤œ তাপমাত্রা ৭.৫ ও ৭.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলো । ঘন কুয়াশার সাথে শৈত্য প্রবাহে মাঘের হাড় কাঁপানো শীতে জনজীবন একেবারেই বিপর্যস্ত ও জবুথবু হয়ে পড়েছে মানুষ । কনকনে ঠান্ডা আর হাড় কাঁপানো শীতে শিশু থেকে বৃদ্ধ সবার নাজেহাল অবস্থা। শীতের তীব্রতায় গরম কাপড়ের দোকান গুলোতে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায় । বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ছিন্নমূল খেটে খাওয়া সাধারণ মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষের জন্য জেলা প্রশাসন, পৌরসভা, উপজেলা পরিষদ ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলার উপর দিয়ে বয়ে চলা শৈত্য প্রবাহের ফলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় সরকারের ঘোষণা অনুযায়ী জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বলে জানান, জেলা শিক্ষা অফিসার মোঃ আমান উদ্দিন মন্ডল ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাটে আজও তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস

আপডেট সময় : ১২:১৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪