ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শূন্য অভিবাসন ব্যয়ে ডিসেম্বরে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী ভারতে মুসলিম ও খ্রিষ্টানদের লক্ষ্য করে বাড়ছে বিদ্বেষমূলক প্রচার বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭: ফি ও পরীক্ষার নতুন নিয়ম ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা জারি ফরিদপুরে অনলাইন কেক ব্যবসায় স্বাবলম্বী শতাধিক নারী উদ্যোক্তা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত

জয়পুরহাটে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল বিষয়ে সভা

  • আপডেট সময় : ১২:২১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
  • / 233
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলায় আজ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও সিন্ডিকেটের মাধ্যমে সংকট বন্ধ সম্পর্কিত এক সভা সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বাজার স্থিতিশীল রাখা ও সিন্ডিকেটের মাধ্যমে সংকট বন্ধ বিষয়ক সভায় সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বাজার স্থিতিশীলতা ও সিন্ডিকেট নিয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহীউদ্দীন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কে এম মামুন খান চিশতি, কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, বাজার মনিটরিং কর্মকর্তা রতন কুমার রায়, জেলা প্রাণি সম্পদ বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা খুরশিদ আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মজিবর রহমান, চেম্বার প্রতিনিধি এম এ করিম প্রমূখ । সভায় কোন প্রকার অযুহাত দেখিয়ে বা সিন্ডিকেটের মাধ্যমে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করা যাবে না মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ছাড়াও বাজার মনিটরিং জোরদার ও প্রয়োজনে বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তা অধিকার নিশ্চত করতে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়। চেম্বার প্রতিনিধি, কোল্ডস্টোরেজ মালিক, মুরগী ব্যবসায়ী, ডিম ব্যবসায়ী, কাঁচা বাজার ব্যবসায়ী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাটে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল বিষয়ে সভা

আপডেট সময় : ১২:২১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩