ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

জয়ের জন্য কুমিল্লার লক্ষ্য ১৭৭

  • আপডেট সময় : ১১:১৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রনি তালুকদারের ঝড়ো অর্ধশতকে মান সম্পন্ন সংগ্রহ পেয়েছে রংপুর রাইডার্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করেছে রংপুর রাইডার্স। জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্য টপকাতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

আজ বিপিএলের দ্বিতীয় ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করতে নামে রংপুর। রংপুরের হয়ে ইনিংসের উদ্বোধন করেন রনি তালুকদার ও নাইম শেখ। দু’জনের ওপেনিং জুটিতে ৮.৫ ওভারে আসে ৮৪ রান। যদিও এখানে একক আধিপত্য ছিল রনি তালুকদারের। মাত্র ১৯ বলে অর্ধশতক ছুঁয়ে আউট হবার আগে রনি তালুকদার করেন ৩১ বলে ৬৭ রান।

রনি তালুকদার আউট হলে ভাঙে এই জুটি। তবে নাইম শেখ মাঠে থাকলেও নিষ্প্রভ ছিলেন তিনি। বলের সাথে রানের ব্যবধান কমানোর চেষ্টা করলেও পেরে উঠেননি, তিনি আউট হন ৩৪ বলে ২৯ রান করে। তবে শোয়েব মালিকের ৩৩ ও অধিনায়ক নুরুল হাসান সোহানের অপরাজিত ১১ বলে ১৯ রানে ১৭৬ রানের সংগ্রহ পায় রংপুর।

মাঝে সিকান্দার রাজা ১২ ও বেনি হাওয়েল আউট হন ৮ রান করে। শেখ মেহেদী অপরাজিত ছিলেন ২ রানে। একটি করে উইকেট নিয়েছেন ফজলে হক ফারুকী, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন ও খুশদিল শাহ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়ের জন্য কুমিল্লার লক্ষ্য ১৭৭

আপডেট সময় : ১১:১৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩