ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

জয় দিয়ে ডিপিএল শেষ করলো রানার্স-আপ মোহামেডান

  • আপডেট সময় : ০৭:০৪:০১ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
  • / 170
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বোলারদের নৈপুন্যে জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ সুপার লিগের শেষ রাউন্ডের ম্যাচে মোহামেডান ৫৩ রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে।
এই জয়ে লিগের প্রথম পর্ব ও সুপার লিগ মিলিয়ে ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে এবারের মৌসুম শেষ করলো রানার্স-আপ মোহামেডান। সমানসংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ দল হিসেবে আসর শেষ করলো গাজী গ্রুপ।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি মোহামেডানের ব্যাটাররা। ইনিংসের শুরুতে ওপেনার হাবিবুর রহমান শূণ্য, অধিনায়ক ইমরুল কায়েস ৯ ও মাহিদুল ইসলাম অঙ্কন ৬ রানে আউট হন। সতীর্থদের যাওয়া আসার মাঝে দলের রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার রনি তালুকদার।
৭টি চারে রনি ৩৯ রানে ফেরার পর গাজী গ্রুপের বোলারদের বিপক্ষে এক প্রান্ত আগলে লড়াই করেছেন পাঁচ নম্বরে নামা মেহেদি হাসান মিরাজ। শেষ পর্যন্ত ৭২ বল খেলে ৩টি চার ও ২টি ছক্কায় দলের সর্বোচ্চ ৪৪ রান করেন মিরাজ।
লোয়ার-অর্ডারে নাইম হাসানের ২২ ও নাসুম আহমেদের ১৫ রানে দেড়শর নীচে গুটিয়ে যাবার লজ্জা থেকে রক্ষা পায় মোহামেডান। ৪৭ দশমিক ৩ ওভারে ১৭৬ রানে অলআউট হয় মোহামেডান। গাজী গ্রুপের ওয়াসি সিদ্দিক ৪টি ও হাবিব মেহেদি ৩টি উইকেট নেন।
জবাবে মোহামেডানের বোলারদের দারুন নৈপুন্যে ৩২ দশমিক ১ ওভারে ১২৩ রানে অলআউট হয় গাজী গ্রুপ। আট নম্বরে নামা মাসুম খানের ব্যাট থেকে সর্বোচ্চ ২৯ রান আসে। মোহামেডানের নাইম হাসান ৩টি, নাসুম-মিরাজ ও মুশফিক হাসান ২টি করে উইকেট নেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয় দিয়ে ডিপিএল শেষ করলো রানার্স-আপ মোহামেডান

আপডেট সময় : ০৭:০৪:০১ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪