ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬

জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে: মহা-পুলিশ পরিদর্শক

  • আপডেট সময় : ০৩:৩১:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • / 209
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহা-পুলিশ পরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, রাজধানী ঢাকাসহ দেশের সকল নির্বাচনী কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।
তিনি আজ সকালে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, পুলিশ বাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করছে। নির্বাচন কমিশনের অধীনে সকল আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে একযোগে কাজ করছে।
প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়েছে একথা উল্লেখ করে তিনি বলেন, নাগরিক দায়িত্ববোধ থেকে সম্মানিত ভোটারগণ ভোটাধিকার প্রয়োগের জন্য কেন্দ্রে আসছেন। আজ তারা শান্তিপূর্ণভাবে সারাদেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সব জায়গাতেই ভোটারদের উপস্থিতি আছে, তারা ভোটাধিকার প্রয়োগ করছেন এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ভোট প্রদান করা একটি নাগরিক অধিকার একথা উল্লেখ করে তিনি বলেন, ‘এ নাগরিক অধিকার প্রয়োগে যারা বাধা দিবে তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’
পুলিশ প্রধান বলেন, ‘নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাকে নির্বাচন পূর্ব, নির্বাচন কালীন ও নির্বাচনের পরে তিনটি স্তরে ভাগ করা হয়েছে। তিনটি সময় আমাদের সদস্যরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে। পাশাপাশি সন্ত্রাসী ও অরাজক পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে।’
যারা এখনো ভোট কেন্দ্রে আসেননি, তাদের নির্বিঘেœ ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
আইজিপি বলেন, ‘সারাদেশে ভোট কেন্দ্রে উল্লেখযোগ্য সংখ্যক ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে আমরা ভোটারদের উপস্থিতির খবর পাচ্ছি এবং আশা করছি সকল ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠুভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবেন এ নিশ্চয়তা আমরা দিচ্ছি। এরপরও যদি কেউ কোন বাধার সম্মুখীন হন, ভোটাধিকার প্রয়োগ করতে কোন অসুবিধার সম্মুখীন হন বা কোন নাশকতামূলক কর্মকান্ড গোচরীভূত হয়, তাহলে নিকটস্থ পুলিশ ইউনিট অথবা ৯৯৯-এ যোগাযোগ করুন। বিভিন্ন টিম আপনাদের সহায়তার জন্য প্রস্তুত আছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ভোট কেন্দ্র গুলোকে একে একে গুরুত্বপূর্ণ এবং সাধারণ কেন্দ্র হিসেবে ভাগ করা হয়েছে। সব জায়গাতেই শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মাঝে মাঝে দু’একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও কেউ অপরাধমূলক কর্মকান্ড করার সাহস পাচ্ছে না। তবুও যদি কেউ কোন তথ্য আমাদেরকে দিতে পারেন তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশের বিভিন্ন পদ মর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তারা সময় উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে: মহা-পুলিশ পরিদর্শক

আপডেট সময় : ০৩:৩১:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪