ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

জুয়াড়িদের চোখ বিপিএলে, ফিক্সিংয়ের প্রস্তাব পেল সিলেট

  • আপডেট সময় : ০৫:৫০:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

এবারের আসরে অপ্রতিরোধ্য দল সিলেট স্ট্রাইকার্স। চার ম্যাচ খেলে হারের স্বাদ পায়নি একটি ম্যাচেও, জয় পেয়েছে চারটিতে। তবে এর মাঝে ফ্রাঞ্চাইজিটি আলোচনায় উঠে এসেছে ফিক্সিং কাণ্ডে। জুয়াড়িদের প্রস্তাব পেয়েছে দলটি।

জানা গেছে, সিলেটের একজন মালিককে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছে একটি চক্র। তবে তাতে সাড়া দেননি তিনি। বরং বিষয়টি বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে (আকসু) মৌখিকভাবে জানিয়ে দিয়েছে সিলেট কর্তৃপক্ষ।

এ নিয়ে বিন্দুমাত্রও চিন্তিত নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘আসলে এটা আনুষ্ঠানিকভাবে কিছু হয়নি। মৌখিকভাবে সিলেট স্ট্রাইকার্স জানিয়েছে ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি। এটা রিপোর্টেড কিছু নয়। প্রতি দুই-তিন খেলা পরপর দুই-একটা করে রিপোর্ট পাই আমরা। তবে তা সিরিয়াস কিছু নয়।’

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বিষয়টি নিয়ে বলে, ‘আমরাও আপনাদের মতো বিষয়টা শুনেছি। যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল কোনো অভিযোগ না আসে, ততক্ষণ পর্যন্ত এ নিয়ে আমরা আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে পারি না। তবে আমাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট চোখ-কান খোলা রাখছে। কোনো ক্লু পেলেই তারা এ নিয়ে এগোবে। পুরো বিষয়টা তারাই দেখবে। শুধু এটুকু বলতে পারি, আমরাও উড়োউড়ো খবর শুনছি।’

গতকাল ম্যাচ শেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন সিলেট দলপতি মাশরাফি বিন মর্তুজাও। তিনি বলেন, ‘যদি কোনো পরিচালকের কাছে প্রস্তাব গিয়ে থাকে সেটা তিনি জানবেন। আর এটা এখন সবাই জানে। তেমন কোনো বিষয় না।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুয়াড়িদের চোখ বিপিএলে, ফিক্সিংয়ের প্রস্তাব পেল সিলেট

আপডেট সময় : ০৫:৫০:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩