ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনাদিয়া সমুদ্রবন্দর না হওয়ায় বড় কৌশলগত সুযোগ হারিয়েছে বাংলাদেশ অর্থমন্ত্রী -: বিগত সরকারের আমলে জিডিপি’র হিসাবে গরমিল পাওয়া গেছে ইসরাইলি নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আদালতে লিকুদ পার্টি প্রকৃত সফলতার পথে মুমিনের জীবনযাপনের ৮টি মৌলিক গুণ নাশকতা ও আতঙ্ক ছড়াতে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ইয়েমেনে সৌদি বিমান হামলায় ৩৩ জনের প্রাণহানি ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী আর্থিকের চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতিতে বিচার বিভাগের বেশি ক্ষতি: আইনমন্ত্রী অর্থনৈতিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ৯.৬৮ টাকা কমল

  • আপডেট সময় : ১১:৩৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / 180
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট এ-১ (জেট ফুয়েল) এর দাম প্রতি লিটারে ৯ টাকা ৬৮ পয়সা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।

এতে আরও বলা হয়, অভ্যন্তরীণ রুটে চলাচলকারী এয়ারলাইন্সগুলোর জন্য জেট এ-১ ফুয়েলের দাম লিটার প্রতি ৯ টাকা ৬৮ পয়সা কমিয়ে ১০৪ টাকা ৬১ পয়সা থেকে ৯৪ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্য জেট ফুয়েলের দাম লিটার প্রতি ০.০৬২৯ মার্কিন ডলার কমিয়ে ০.৬৮৭৫ ডলার থেকে ০.৬২৪৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

নতুন এই মূল্য আজ (৭ জানুয়ারি) রাত ১২টা থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, ২০২৫ সালের ৫ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত প্ল্যাটস রেটের গড় মূল্য বিবেচনায় নিয়ে ২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য জেট ফুয়েলের দাম কমানো হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ৯.৬৮ টাকা কমল

আপডেট সময় : ১১:৩৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬