ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি

জোড় আত্মঘাতী গোলে জয় হাতছাড়া ম্যানইউয়ের

  • আপডেট সময় : ০৪:৩৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ম্যাচে গোল হয়েছে চারটি, চারটি গোলই করে ম্যানচেস্টার ইউনাইটেড। তবুও জয়বঞ্চিত রেড ডেভিলরা। সন্তুষ্ট থাকতে হচ্ছে ড্র নিয়ে! অবাক হলেও সত্য, এখানেই লুকিয়ে রহস্য; প্রতিপক্ষের জালে দু’টি গোল দিলেও বাকি দু’টি গোল হয়েছে আত্মঘাতী। ফলে সেভিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে এরিক টেন হাগের দল।

ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ওল্ড ট্রাফোর্ডে বৃহস্পতিবার সেভিয়ার মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড। সেখানেই এই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয় ইউনাইটেড। ২১ মিনিটের মাঝে মার্সেল সাবিৎজারের জোড়া গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ম্যাচ ড্র করে তারা। ড্র করতে হয় নিজেদের ভুলে, শেষ সময়ে দুই দফায় বল নিজেদের জালে ঠেলে।

নামের বিচারে ইউনাইটেড সবসময়ই বড় ক্লাব, তবে ইউরোপা লিগের হিসেবে সেভিয়া আবার বরাবরই সফল একটি নাম। এখন পর্যন্ত সর্বোচ্চ ছয় বার ইউরোপা লিগের শিরোপা জিতেছে আন্দালুসিয়ান ক্লাবটি! তবে খেলায় অবশ্য তার ছাপ রাখতে পারেনি সেভিয়া, ম্যানচেস্টার ইউনাইটেড আধিপত্য বিস্তার করেছে একতরফা।

কতটা আধিপত্য বিস্তার করে ছিল তা ম্যাচের ২১ মিনিটেই পরিস্কার। এই সময়ই দু’টি গোল দিয়ে বসেছে ইংলিশ ক্লাবটি। ম্যাচের ১৪তম মিনিটে ব্রুনো ফের্নান্দেসের নিখুঁত পাসে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন সাবিৎজার। বায়ার্ন মিউনিখ থেকে ধারে আসা এই অস্ট্রিয়ান ব্যবধান বাড়ান সাত মিনিট পরই। এবার প্রতিপক্ষের তিনজনের মাঝখান দিয়ে দুর্দান্ত পাস দেন অঁতনি মার্শিয়াল। আর তা জালে ঢুকিয়ে ব্যবধান দ্বিগুণ করেন সাবিৎজার।

এরপরই দেখা দেয় এক অদ্ভুত ঘটনা। মাঠে চোটে পড়েন ইউনাইটেডের আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস। একপর্যায়ে মাঠ ছেড়ে উঠে যেতে হয় তাকে। তবে তিনি মাঠ ছাড়েন সেভিয়ার দুই ফুটবলারের কাঁধে ভর দিয়ে! দু’জন অবশ্য লিসান্দ্রোর জাতীয় দলের সতীর্থ। এদিকে লিসান্দ্রো উঠে যাবার আগেই নির্ধারিত পাঁচ পরিবর্তন করে ফেলায় তার বদলে আর কাউকে নামাতে পারেনি ইউনাইটেড। তাই বাকি সময় তাদের খেলতে হয় ১০ জন নিয়ে।

প্রতিপক্ষের এলোমেলো অবস্থাকে কাজে লাগিয়ে আক্রমণে ধার বাড়ায় সেভিয়া। সুফল আসে ৮৪তম মিনিটে। হেসুস নাভাসের শট ইউনাইটেডের ডাচ ডিফেন্ডার তাইরেল মালাসিয়ার পায়ে লেগে ঢুকে যায় জালে। কাছেই থাকা গোলকিপার ডেভিড ডি গিয়ার করার ছিল না কিছুই।

আট মিনিট পর ফের রক্ষণে ভুল ম্যানইউয়ের। ইউসেফ এন-নেসিরির হেড করা বল হ্যারি ম্যাগুইয়ারের মাথায় লেগে দিক বদলে ঢুকে যায় জালে। গোলকিপার দে হেয়া শেষ মুহূর্তে ডাইভ দিয়েও রক্ষা করতে পারেননি। ফলে শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় ২-২ সমতায়।

ইউরোপিয়ান প্রতিযোগিতায় মাত্র দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে এক ম্যাচে দু’টি আত্মঘাতী গোল হজম করল ইউনাইটেড। এর আগে ২০১৯ সালে এই তেতো স্বাদ পেয়েছিল চেলসি, সেবারও তাদের প্রতিপক্ষ ছিলেন টেন হাগ। তবে তার দল ছিল আয়াক্স আমস্টারডাম।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জোড় আত্মঘাতী গোলে জয় হাতছাড়া ম্যানইউয়ের

আপডেট সময় : ০৪:৩৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩