ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

জ্যোতির বাজি স্বর্ণার বোলিং

  • আপডেট সময় : ০৮:২৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গতরাতে বেনোনির উইলমুর পার্কে প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩ রানের জয়ে লেগ স্পিনার স্বর্ণা আকতারকে দিয়ে বোলিং করিয়ে জুয়া খেলেছেন বলে জানালেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও তাদের মাটিতে প্রথম জয়ের নজির গড়ে বাংলাদেশ। ১১ বছর পর প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় জয়ের স্বাদ পায় টাইগ্রেসরা।
ওপেনার মুর্শিদা খাতুনের ৫৯ বলে অপরাজিত ৬২ রানের উপর ভর করে প্রথমে ব্যাট করে ২ উইকেটে ১৪৯ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। এরপর স্পিনার স্বর্ণার দুর্দান্ত বোলিং নৈপুন্যে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে ১৩৬ রানে আটকে দেয় বাংরাদেশের নারীরা।
১৪তম ওভারে বোলিং আক্রমনে এসে ৪ ওভার হাত ঘুড়িয়েছেন অকেশনাল বোলার হিসেবে পরিচিত স্বর্ণা।
অভিজ্ঞ রাবেয়া আক্তারের পরিবর্তে ১৮তম ওভারে স্বর্ণাকে বোলিংয়ে এনে জুয়া খেলেন জ্যোতি। দক্ষিণ আফ্রিকার সেট ব্যাটার অ্যানেকে বোশচেকে ব্যক্তিগত ৬৭ রানে আউট করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন স্বর্ণাই।
ম্যাচের পর জ্যোতি বলেন, ‘অকেশনাল বোলার হিসেবেই পরিচিত স্বর্ণা। এ ম্যাচে দলের জয়ে দুর্দান্ত বোলিং করেছেন তিনি।’
তিনি আরও বলেন, ‘যেহেতু নিয়মিত বোলিং করে না সে। তাই কঠিন মুহূর্তে তাকে বোলিংয়ে রাখবো কিনা সেই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল। আমি জানি, স্বর্ণা দ্রুত এবং একই জায়গায় বল করতে পারে। আমরা দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের সেভাবেই ফাঁদে ফেলার চেষ্টা করেছি। আমি মনে করি আমি সেখানে যে জুয়া খেলেছি, সেটি কাজে দিয়েছে।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জ্যোতির বাজি স্বর্ণার বোলিং

আপডেট সময় : ০৮:২৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩