টসে জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে
- আপডেট সময় : ১১:১৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
- / 139
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
অ্যাডিলেড ওভালে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। যেখানে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত জিম্বাবুয়ের। উভয় দলের জন্যই এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ।
এই ম্যাচে জিততে পারলে সেমিফাইনালে যাবার অন্যতম দাবিদার হয়ে উঠবে জিম্বাবুয়ে। ৩ পয়েন্ট নিয়ে এখন তালিকার চারে থাকলেও আজ জয় পেলে শীর্ষ দুইয়ে ঢুকে যাবে জিম্বাবুয়ে। বিপরীতে নেদারল্যান্ডসের সামনে সুযোগ সুপার টুয়েলভ পর্বে প্রথম জয়ের স্বাদ পাবার।
জিম্বাবুয়ে একাদশ : ক্রেইগ আরভিন, মিল্টন শুম্বা, রেজিস চাকাভা, শন উইলিয়ামস, লুক জঙ্গী, রায়ান বার্ল, সিকান্দার রাজা, ওয়েসল মাধেভেরে, ব্লেসিং মুজরাবানি, রিচার্ড এনগারাভা, টেন্ডাই চাতারা।
নেদারল্যান্ডস একাদশ : ম্যাক্স ও’ডাউড, বাস ডি লিডি, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ড, টিম প্রিংল, ফ্রেড ক্লাসেন, পল মিকিরেন, রুলেফ ভ্যান ডার মিরি, বেন্ডন গ্লোভার, স্টিফেন।
বিডিসংবাদ/এএইচএস


























