ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

টাইগারদের দলে ওপেনিংয়ে আসতে পারে পরিবর্তন

  • আপডেট সময় : ০৩:৩০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
  • / 161
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে মুজিবের বোলিংয়ে বাংলাদেশ দলের টপ অর্ডারের তিন ব্যাটসম্যান আউট হন। তিকসেনা থাকায় শ্রীলঙ্কার বিপক্ষেও সেই একই আশঙ্কা থেকে যাচ্ছে। তাই টপ অর্ডার থেকে একজন বাঁহাতি ব্যাটসম্যান কমিয়ে আনার পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। দলীয় সূত্রে জানা গেছে, সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন মোহাম্মদ নাঈম।

এদিকে এনামুল হকের পারফরম্যান্সে হতাশ টিম ম্যানেজমেন্ট। ২০১৫ সালেরপর টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরা এনামুলের কাছে দ্রুত রান তোলার প্রত্যাশা ছিল বাংলাদেশের। কিন্তু দল তার কাছ থেকে পাচ্ছে ১০০-এরও নিচে স্ট্রাইক রেটের ব্যাটিং। জাতীয় দলে ফেরার পর থেকে তিনি ৭ ম্যাচ খেলেছেন। ১২.৮৫ গড় ও ৯৫.৭৪ স্ট্রাইক রেটে এনামুলের রান মাত্র ৯০। সেজন্য এনামুলও আছেন শ্রীলঙ্কার বিপক্ষে বাদ পড়াদের আশঙ্কাজনক তালিকায়।

জানা গেছে, এই দুজনই বাদ পড়লে উদ্বোধনে আসতে পারেন সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ। দুজনের কেউই এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংস শুরু করেননি। সাব্বির ৩ নম্বরে ব্যাটিং করেছেন। এশিয়া কাপের জন্য দেশ ছাড়ার আগে ২ প্রস্তুতি ম্যাচে ওপেনিংয়ে খেলেছিলেন মিরাজ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাইগারদের দলে ওপেনিংয়ে আসতে পারে পরিবর্তন

আপডেট সময় : ০৩:৩০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২