ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন

টাইগারদের ব্যাটিং বিপর্যয়; ২১ রানে পাকিস্তানের জয়

  • আপডেট সময় : ১২:৪১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাকিস্তানের বিপক্ষে ১৬৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৬ রান করেছে টাইগাররা। বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের এই দিনে পাকিস্তান জয় তুলে নিয়েছে ২১ রানের।

ম্যাচ জেতার কিছুটা আশ্বাস দিয়েছিলেন লিটন-আফিফ। তবে লিটনের বিদায়ের পরে ছিন্নভিন্ন হয়ে যায় বাংলাদেশের ইনিংস। এর ফলে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই হেরে গেল বাংলাদেশ।

রান তাড়ার প্রথমেই সাব্বির ও মিরাজকে হারিয়ে চাপে পড়েছিল টাইগাররা। তবে সেই চাপ সামলে নিয়েছিলেন লিটন দাস ও আফিফ হোসেন। দুজনের ব্যাটে ভালোভাবেই এগোচ্ছিল বাংলাদেশ।

তবে মোহাম্মদ নেওয়াজের বলে ছয় মারতে গিয়ে ক্যাচ আউট হন লিটন। ফেরেন ৩৫ করে। এরপর আরও দুই উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। যা থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। তবে শেষে ইয়াসির আলি কিছুটা লড়াই করে গিয়েছিলেন। তবে তা যথেষ্ট ছিল না। ইয়াসির আলির অপরাজিত ২১ বলে ৪২ রানের ইনিংসে, শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান করে বাংলাদেশ।

এর আগে ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২৫ রানে মোহাম্মদ ওয়াসিমের বলে আউট হন মিরাজ। এরপর দলীয় ৩৭ রানে হাসান রাউফের বলে ১৮ বলে ১৪ রান করে আউট হন সাব্বির। কিন্তু আফিফ এবং লিটন কিছুটা আশ্বাস দেখাচ্ছিলেন। দুইজনে করেন ৫০ রানের জুটি। তবে এই জুটি ভাঙার পরই মুড়িমুড়কির মতো উইকেট পরতে থাকে বাংলাদেশের। সোহান, মোসাদ্দেক কেউই আজ ক্রিজে টিকতে পারেননি। অধিনায়ক সোহান করেন ৮ রান। আর মোসাদ্দেক তো গোল্ডেন ডাকেই প্যাভিলিয়নে ফিরেছেন।

এদিকে তাসকিন-নাসুমের দারুণ বোলিংয়ের মাঝেও ব্যর্থ ছিলেন মুস্তাফিজ-হাসান মাহমুদরা। যেখানে তাসকিন তার দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে চেপে ধরেছিলেন। সেখানে মুস্তাফিজ চার ওভারে দিয়েছেন ৪৮ রান; উইকেট পাননি একটিও। হাসান মাহমুদও খরুচে ছিলেন এদিন। ৪ ওভার বোলিং করে ৪২ রান দিয়েছেন এ পেসার।

এদিকে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ভালো শুরু এনে দেন রিজওয়ান ও বাবর। তবে ম্যাচের অষ্টম ওভারে তাদের জুটি ভাঙেন মিরাজ। সুইপ করতে গিয়ে মুস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে ২৫ বলে ২২ রান করে প্যাভিলিয়নে ফেরেন বাবর।

এরপর শান মাসুদকে ফেরান নাসুম আহমেদ। আর ইয়াসির আলীর দারুণ এক ক্যাচে তাসকিনের করা তৃতীয় ওভারে প্যাভিলিয়নে ফেরেন হায়দার আলি। তবে পাকিস্তানের অন্য ব্যাটসম্যানরা যেখানে ব্যর্থ, সেখানে বরাবরের মতো জ্বলে উঠেছেন মোহাম্মদ রিজওয়ান। তার অপরাজিত ৫০ বলে ৭৮ রানের ইনিংসে ভর করে ১৬৭ রানের পুঁজি পায় পাকিস্তান। বাংলাদেশের হয়ে দুটি উইকেট পেয়েছেন তাসকিন। এ ছাড়াও একটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ, মেহেদী এবং নাসুম আহমেদ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাইগারদের ব্যাটিং বিপর্যয়; ২১ রানে পাকিস্তানের জয়

আপডেট সময় : ১২:৪১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২