ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে

  • আপডেট সময় : ০২:২২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘনকুয়াশায় পরিবহনের ধীরগতি ও যত্রতত্রভাবে গাড়ি চালানোর কারণে টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৮ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সাথে-সাথে যানবাহন স্বাভাবিক হয়।
আজ শুক্রবার ভোররাত থেকে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতূপূর্ব মহাসড়কের এলেঙ্গা হতে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে হাইওয়ে ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের সদস্যরা কাজ করছে।
ট্রাকচালক সোনা মিয়া বলেন, ঢাকা থেকে সকাল ৮ টায় এলেঙ্গাতে পৌঁছেছি। এসে দেখি ধীরে ধীরে গাড়ি চলাচল করছে। প্রচুর কুয়াশা ও অনেক শীত।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত (ওসি) আলমগীর জানান, ঘন কুয়াশা ও রাতে হাতিলা এলাকায় একটি গাড়ি নষ্ট হওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়েছিল। বেলা বাড়ার সাথে-সাথে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে

আপডেট সময় : ০২:২২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪