ঢাকা ০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া

টিকার দ্বিতীয় ডোজ নিয়েও করোনায় আক্রান্ত আলমগীর

  • আপডেট সময় : ০৭:১৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
  • / 148
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

টিকার দ্বিতীয় ডোজ নিয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের সোনালী দিনের নায়ক মহিউদ্দিন আহমেদ আলমগীর। তার স্ত্রী প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা মঙ্গলবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

সেখানে তিনি লেখেন, ‘আলমগীর সাহেবের কোভিড-১৯ ধরা পড়েছে।’

আলমগীর ঢাকার একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন উল্লেখ করে রুনা লায়লা লেখেন, ‘অসাধারণ কয়েকজন দক্ষ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। হাসপাতালের নার্স ও কর্মীরা তাকে পর্যবেক্ষণ করছেন এবং খুব যত্ন নিচ্ছেন।’

আলমগীর মানসিকভাবে শক্ত আছেন ও ভালো অনুভব করছেন উল্লেখ করে রুনা লেখেন, ‘সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। আমাদের সবার শুভকামনা এবং দোয়া তাকে দ্রুত সারিয়ে তুলবে।’

এর আগে গত শনিবার করোনা প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নেন রুনা-আলমগীর দম্পতি। সেই ছবিও ফেসবুকে পোস্ট করেছিলেন রুনা লায়লা।

তাদের সঙ্গে একই দিনে টিকা নেন আলমগীরের তিন সন্তান, আঁখি আলমগীর, মেহরুবা আহমেদ ও তাসবির আহমেদ। টিকা নেয়ার ছবিগুলো পোস্ট করেন আঁখি আলমগীর।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টিকার দ্বিতীয় ডোজ নিয়েও করোনায় আক্রান্ত আলমগীর

আপডেট সময় : ০৭:১৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১