ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

টি২০ বিশ্বকাপ; বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে কী হবে সেমি ও ফাইনালের ফল

  • আপডেট সময় : ০৬:৩৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

টি২০ বিশ্বকাপে সিডনিতে আগামীকাল বুধবার (৯ নভেম্বর) প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-পাকিস্তান। বৃহস্পতিবার ভারত খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। দু’দিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সে জন্য সেমিফাইনাল ও ফাইনালের জন্য একদিন করে অতিরিক্ত বা রিজার্ভ দিন রাখা হয়েছে। যদি বুধবার নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে খেলা না হয়, তা হলে সেই খেলা হবে বৃহস্পতিবার। আর যদি বৃহস্পতিবার ভারত ও ইংল্যান্ড ম্যাচ না হয়, তা হলে সেই খেলা হবে শুক্রবার।

পূর্বাভাস বৃষ্টির জেরে দু’দিনের খেলাই ভেস্তে গেলে আইসিসির নিয়ম অনুযায়ী, ম্যাচের ফলাফল পাওয়ার জন্য দু’টি দলকে অন্তত ১০ ওভার করে খেলতেই হবে। সাধারণ টি-টোয়েন্টি ম্যাচে ফলের জন্য দু’টি দলকে অন্তত ৫ ওভার করে খেলতেই হতো। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে অন্তত ১০ ওভার করে খেলতেই হবে।

যদি প্রথম দিন কিছুটা খেলা হওয়ার পরে খেলা বন্ধ হয়ে যায় তা হলে দ্বিতীয় দিন নতুন করে নয়, যেখানে বন্ধ হয়েছিল সেখান থেকেই খেলা আবার শুরু হবে। কিন্তু ১০ ওভার করে দু’দলের খেলা না হলে সে ক্ষেত্রে দেখা হবে গ্রুপ পর্বের পরে পয়েন্ট কোন দলের বেশি। সেই দলকে জয়ী ঘোষণা করা হবে।
বিশ্বকাপের শেষ চারে ওঠা দলগুলির মধ্যে সব থেকে বেশি পয়েন্ট ভারতের। রোহিত শর্মাদের পয়েন্ট ৮। তার পরে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের পয়েন্ট ৭। পাকিস্তানের পয়েন্ট সব থেকে কম। ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছেন পাকিস্তান। অর্থাৎ, প্রথম সেমিফাইনাল ভেস্তে গেলে বেশি পয়েন্ট থাকায় ফাইনালে উঠবে নিউজিল্যান্ড। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনাল ভেস্তে গেলে ফাইনালে যাবে ভারত।

ফাইনালের ক্ষেত্রেও একদিন অতিরিক্ত রয়েছে। কিন্তু যদি দু’দিন মিলে অন্তত ১০ ওভার করে খেলানো না যায় তা হলে ফাইনাল ভেস্তে যাবে। সে ক্ষেত্রে ফাইনালে ওঠা দু’টি দলকে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে। অর্থাৎ, ভারত ও নিউজিল্যান্ড যুগ্মভাবে বিশ্বকাপ জিতবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টি২০ বিশ্বকাপ; বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে কী হবে সেমি ও ফাইনালের ফল

আপডেট সময় : ০৬:৩৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২