ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু

টি-টেন লিগে খেলা হচ্ছে না তাসকিনের

  • আপডেট সময় : ০৯:৩৯:০০ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • / 270
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তাসকিনের জন্য দুঃসংবাদ। এবারো টি-টেন লিগে খেলা হচ্ছে না তার। প্লেয়ার ড্রাফট থেকে ডেকান গ্ল্যাডিয়েটর্স তাসকিন আহমেদকে দলে ভেড়ালেও খেলা মাঠে গড়ানোর আগেই তাকে ছেড়ে দিলো দলটি। মূলত বিসিবি থেকে পুরো আসরের জন্য তাসকিন অনাপত্তিপত্র না পাওয়ায়, দলটি তাসকিনের বিকল্প ভাবছে।

আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে টি-টেন লিগের এবারের আসর। আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরে বিভিন্ন ফ্র‍্যাঞ্জাইজির হয়ে ডাক পেয়েছেন ৫ ক্রিকেটার। যাদের একজন তাসকিন আহমেদ। গত ২৭ সেপ্টেম্বর প্লেয়ার্স ড্রাফট থেকে তাকে দলে টেনে নেয় ডেকান গ্ল্যাডিয়েটর্স।

ডেকান গ্ল্যাডিয়েটর্স তাসকিনকে দলভুক্ত করলেও আসর শুরু হবার কিছুদিন আগেই তাসকিনকে ছেড়ে দিল ফ্র‍্যাঞ্জাইজিটি। কারণ হিসেবে বিসিবি থেকে পুরো আসরের জন্য অনাপত্তিপত্র না দেয়াকেই দায়ী করছে দলটি। সামনে ভারতের বিপক্ষে সিরিজ থাকায় বিসিবি ৩০ নভেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র দেয় তাসকিনকে। কিন্তু ডেকান গ্ল্যাডিয়েটর্স এই প্রস্তাবে রাজি নয়। ফলে পুরো আসরে খেলতে পারবে, এমন একজনের খোঁজে রয়েছে দলটি।

উল্লেখ্য, তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১ ডিসেম্বর ঢাকায় পা রাখবে ভারত। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৪ ডিসেম্বরে। ইতোমধ্যে সে সিরিজের জন্য দলও ঘোষণা করেছে বিসিসিআই।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টি-টেন লিগে খেলা হচ্ছে না তাসকিনের

আপডেট সময় : ০৯:৩৯:০০ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২