ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীতাকুণ্ডে গুলিবর্ষণে এক যুবকের মৃত্যু, আহত ১ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা: রাষ্ট্রপতি বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি লিটন-তাসকিনের

  • আপডেট সময় : ১১:৩১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
  • / 236
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রতি সপ্তাহের মতো যথারীতি বুধবার (৫ এপ্রিল) ক্রিকেটারদের র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাকিব আল হাসান, লিটন দাস ও তাসকিন আহমেদের। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তারা।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সেরা হয়েছিলেন তাসকিন আহমেদ। ৩ ম্যাচে নিয়েছিলেন ৮ উইকেট। তার দারুণ বোলিংয়ের প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও। তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন বোলারদের তালিকার ৩৬ নাম্বারে।

আর টি-টোয়েন্টি সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন দাসেরও উন্নতি হয়েছে র‍্যাঙ্কিংয়ে। উঠে এসেছেন ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে, ২১ নম্বরে আছেন লিটন দাস। বাংলাদেশীদের মাঝে তিনিই সবার ওপরে। ২৫তম স্থানে আছেন নাজমুল হোসেন শান্ত।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে একধাপ উন্নতি হয়েছে সাকিবেরও, ৬২তম স্থানে আছেন তিনি। দেশীয় ক্রিকেটারদের মাঝে তিনি চতুর্থ সেরা অবস্থানে। বল হাতে ২৭তম স্থানে থাকলেও সাকিব অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি লিটন-তাসকিনের

আপডেট সময় : ১১:৩১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩