ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় সম্পদ নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন

টি-২০ বিশ্বকাপের আগে ২টি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে বাংলাদেশ

  • আপডেট সময় : ০৬:৫২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • / 218
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অস্ট্রেলিয়ার মাটিতে আগামী মাসে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। সুপার টুয়েলভে নামার আগে দু’টি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে টাইগাররা। ওই দু’টি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ১৬টি দল অংশ নেবে। টুর্নামেন্ট শুরুর আগে অংশ নেয়া সবগুলো দলই ওয়ার্ম-আপ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। আজ ওয়ার্ম-আপ ম্যাচের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে ক্রিকেটের নির্বাহী সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

১৭ অক্টোবর ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে নিজেদের ওয়ার্ম-আপ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। একই ভেন্যুতে ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে তারা। দুটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।

সুপার টুয়েলভ নিশ্চিত করা দলগুলো ব্রিজবেনে ১৭ ও ১৯ অক্টোবর নিজেদের ওয়ার্ম-আপ ম্যাচগুলো খেলবে। আর প্রথম রাউন্ডের দলগুলো ১০ ও ১৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ও জাংশন ওভালে নিজেদের ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে।

১০ অক্টোবর ওয়ার্ম ম্যাচের প্রথম দিনই তিনটি ম্যাচ রয়েছে। সেখানে লড়বে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ-সংযুক্ত আরব আমিরাত, স্কটল্যান্ড-নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের।

আর ১৭ অক্টোবর থেকে শুরু হবে সুপার টুয়েলভে খেলা দলগুলোর ওয়ার্ম-আপ। ওইদিন লড়বে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া-ভারত, নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড-পাকিস্তান এবং বাংলাদেশ-আফগানিস্তান। মূল লড়াইয়ে নামার আগে একটি ওয়ার্ম-আপ ম্যাচই খেলবে অসিরা।
১৬ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হবে। প্রথম পর্বে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লড়বে শ্রীলঙ্কা-নামিবিয়া এবং নেদারল্যান্ডস-সংযুক্ত আরব আমিরাত।

২২ অক্টোবর থেকে শুরু হবে সুপার টুয়েলভ। সুপার টুয়েলভের প্রথম দিন দু’টি ম্যাচ রয়েছে। সেখানে লড়বে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড এবং আফগানিস্তান-ইংল্যান্ড।

২৪ অক্টোবর সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচ বাংলাদেশ খেলবে প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের দ্বিতীয় সেরা দলের বিপক্ষে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্ম-ম্যাচের সূচি
১০ অক্টোবর : ওয়েস্ট ইন্ডিজ-সংযুক্ত আরব আমিরাত, জাংশন ওভাল
১০ অক্টোবর : স্কটল্যান্ড-নেদারল্যান্ডস, জাংশন ওভাল
১০ অক্টোবর : শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে, এমসিজি
১১ অক্টোবর : নামিবিয়া-আয়ারল্যান্ড, এমসিজি
১২ অক্টোবর : ওয়েস্ট ইন্ডিজ-নেদারল্যান্ডস, এমসিজি
১৩ অক্টোবর : জিম্বাবুয়ে-নামিবিয়া, জাংশন ওভাল
১৩ অক্টোবর : শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড, জাংশন ওভাল
১৩ অক্টোবর : স্কটল্যান্ড -সংযুক্ত আরব আমিরাত, এমসিজি
১৭ অক্টোবর : অস্ট্রেলিয়া-ভারত, গ্যাবা
১৭ অক্টোবর : নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, অ্যালান বোর্ডার ফিল্ড
১৭ অক্টোবর : ইংল্যান্ড-পাকিস্তান, গাব্বা
১৭ অক্টোবর : আফগানিস্তান-বাংলাদেশ, অ্যালান বোর্ডার ফিল্ড
১৯ অক্টোবর : আফগানিস্তান-পাকিস্তান, গাব্বা
১৯ অক্টেবার : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, অ্যালান বোর্ডার ফিল্ড
১৯ অক্টোবর : নিউজিল্যান্ড-ভারত, গাব্বা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টি-২০ বিশ্বকাপের আগে ২টি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে বাংলাদেশ

আপডেট সময় : ০৬:৫২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২