ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন

টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়নরা পাবে ১৬ কোটি টাকা

  • আপডেট সময় : ০৫:৩০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অস্ট্রেলিয়ায় ১৬ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের টি-২০ বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সব দল মিলিয়ে মোট প্রাইজমানির পরিমাণ ৫.৬ মিলিয়ন ডলার, বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৫৬ কোটি টাকা।

আজ নিজেদের ওয়েবসাইটে আইসিসি জানিয়েছে, শিরোপা ছিনিয়ে নেয়া দলটি পাবে ১.৬ মিলিয়ন ডলার বা প্রায় ১৬ কোটি টাকা। রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থাৎ ৮ লাখ ডলার যা বাংলাদেশী মুদ্রায় ৮ কোটি টাকা।

৪৫ ম্যাচের এই টুর্নামেন্টে সেমিফাইনালে উঠতে পারলেই ৪ লাখ ডলার অর্থাৎ চারটি দল পাবে ৪ কোটি টাকা করে।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতোই সুপার টুয়েলভ খেলা আট দল প্রত্যেকে পাবে ৭০ হাজার ডলার অর্থাৎ ৭০ লাখ টাকা করে। অর্থাৎ বাংলাদেশ বিশ্বকাপে একটি ম্যাচও না জিততে পারলেও এই পরিমাণ টাকা নিয়ে ঘরে ফিরবে।

আর প্রতিটি ম্যাচ জয়ের জন্য থাকছে আলাদা প্রাইজমানি। একটি ম্যাচ জিততে পারলে সুপার টুয়েলভ পর্বের প্রতিটি দল পাবে ৪০ হাজার ডলার বা ৪০ লাখ টাকা করে।

প্রথম রাউন্ডে প্রতি ম্যাচ জয়ের জন্যও সমপরিমাণ (৪০ লাখ টাকা) অর্থ পুরস্কার পাবে দলগুলো। এই পর্বে ১২ ম্যাচে মোট প্রাইজমানি ধরা হয়েছে ৪ লাখ ৮০ হাজার ডলার বা ৪ কোটি ৮০ লাখ টাকা। প্রথম রাউন্ড থেকে বাদ পড়া ৪ দল পাবে ৪০ হাজার ডলার করে যা বাংলাদেশী টাকায় ৪০ লাখ টাকা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে র‌্যাঙ্কিংয়ের মাধ্যমে আগেই ৮টি দলের জায়গা নিশ্চিত হয়েছে- আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। অন্য ৮টি দলকে দুটি গ্রুপে ভাগ করে প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। এখান থেকে ৪ দল যোগ দেবে সুপার টুয়েলভে। ‘এ’ গ্রুপে পড়েছে নামিবিয়া, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়নরা পাবে ১৬ কোটি টাকা

আপডেট সময় : ০৫:৩০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২