ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ

টুইট করে নেটিজেনদের রোষের মুখে শামি

  • আপডেট সময় : ১১:৪৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দশেরার শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছিলেন ভারতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের সদস্য মোহাম্মদ শামি। সে টুইট নিয়ে নেটিজেনদের রোষের মুখে পড়তে হয়েছে শামিকে।

গত ৫ অক্টোবর দশেরার শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেন মোহাম্মদ শামী।

ছবিতে দেখা যায়, রাম হাতে তীর-ধনুক নিয়ে রাবণের প্রতি তীর নিক্ষেপ করার নিশানা করছেন। কিন্তু শামির এই পোস্টের পরেই সোশ্যাল মিডিয়ায় তাকে তীব্র আক্রমণের মুখে পড়তে হয়।
একজন মুসলিম হয়ে কেন তিনি হিন্দুদের উৎসবে শুভেচ্ছা জানিয়েছেন। শামির এভাবে টুইট করাকে অনৈতিক মনে করছেন অনেকেই।

শুধু তাই নয়, তিনি রামের ভক্ত কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার জন্য নির্বাচকদের খুশি করতেই এই কাজ করেছেন শামি, এমনটাও মনে করছেন নেটিজেনরা।

তবে দেশটির কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মোহাম্মদ শামি কোনো ভুল করেননি। দশেরা ভারতের সেরা উৎসব গুলির একটি। সেই উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে শামি কোনো ভুল করেননি।

তিনি বলেন, সংকীর্ণমনা কিছু মানুষ হিন্দু ও মুসলমানের মধ্যে বিভেদ ঘটাতে চাইছে, এটা মানার কোনো কারণ নেই যেহেতু ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। মুসলমানরা হিন্দুদের উৎসবে শুভেচ্ছা জানাবে, হিন্দুরা মুসলমানদের-এটাই তো রীতি হওয়া উচিত।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টুইট করে নেটিজেনদের রোষের মুখে শামি

আপডেট সময় : ১১:৪৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২