ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬

টুঙ্গিপাড়ায় বাউল গানে নির্বাচনী প্রচারণা

  • আপডেট সময় : ১১:০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
  • / 154
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান ও শেখ হাসিনার আসনে গানে-গানে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে সুনামগঞ্জের বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ।
গতকাল শুক্রবার নির্বাচনী প্রচারণার শেষ সময় পর্যন্ত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় নৌকা, বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে গান পরিবেশন করে সংগঠনটি।
প্রচারাভিযানে ‘মুজিব বাইয়া যাওরে তোমার ৬ দফারি নাও, নিপীড়িত দেশের মধ্যে জনগণের নাও মুজিব বাইয়া যাওরে’, ‘নৌকা চিহ্নে ভোট করিও দান হিন্দু-মুসলমান’ ও ‘আরে ও বঙ্গবন্ধু মুজিব ভাই জয়বাংলা বলিয়া আইছো সুখের সীমা নাই’সহ প্রায় ৫০টি কামালগীতি ও সাংবাদিক আল হেলাল রচিত, ‘যে ঘর বানাইয়া দিলায় দেখতে চমৎকার, লোকে বলেরে ঘর দিয়াছে হাসিনা সরকার’ ইত্যাদি গান পরিবেশন করা হয়।
গান পরিবেশন করেন- বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের প্রতিষ্ঠাতা আহবায়ক বাউল আল হেলাল, শিল্পী রাজু আহমেদ রমজান, বাউল আমজাদ পাশা, টুঙ্গিপাড়ার প্রবীণ শিল্পী বাউল আবু দাউদ বিশ্বাস খোকা ও সঞ্জয় রবি দাশ প্রমুখ।
সুনামগঞ্জে বাউলদের মধ্যমণি ছিলেন প্রয়াত বাউল কামাল পাশা। জীবদ্দশায় তিনি শুধু গান রচনাই নয়, এই বাউল শিল্পী মহান মুক্তিযুদ্ধের আগেও যুদ্ধকালীন সময়ে স্বাধীনতার পক্ষে নিরলস শ্রম সাধনা করে গেছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টুঙ্গিপাড়ায় বাউল গানে নির্বাচনী প্রচারণা

আপডেট সময় : ১১:০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪