ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

টেক্সাসে গোলাগুলিতে নিহত ১

  • আপডেট সময় : ০১:৫৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
  • / 163
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আবারো গোলাগুলির ঘটনা ঘটেছে।। গুলিতে একজন নিহত হয়েছেন। আহত অন্তত ছয়জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। বার্তা সংস্থা এএফপি, রয়টার্স ও আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ এপ্রিল) টেক্সাসের ব্রায়ান শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। ব্রায়ান পুলিশের প্রধান এরিক বাস্কে সাংবাদিকদের জানিয়েছেন, হামলার ঘটনা ঘটা ওই ব্যবসা প্রতিষ্ঠানের নাম কেন্ট মুর ক্যাবিনেটস। সেখানকার এক স্টাফ বন্দুক দিয়ে এই হামলা চালান। সন্দেহভাজন অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি জানান, হামলায় এক ব্যক্তি নিহত ও অপর চারজন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে আরও এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শ্বাককষ্টে ভুগছিলেন।

এদিকে টেক্সাসের ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি জানিয়েছে, অভিযুক্ত হামলাকারীকে আটকের আগে তাকে অনুসরণ করার সময় নিরাপত্তা বাহিনীর এক সদস্য গুলিতে আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল বলে জানানো হয়েছে।

এক বিবৃতিতে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, অভিযুক্তের যথাযথ বিচার নিশ্চিত করতে প্রযোজনীয় সব কিছু করবে অঙ্গরাজ্যটি।

সূত্র: আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেক্সাসে গোলাগুলিতে নিহত ১

আপডেট সময় : ০১:৫৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১